অর্থনীতি সংবাদ

‘সিইও অব দ্য ইয়ার ২০২৫’ হলেন সিটি ব্যাংকের মাসরুর আরেফিন

সিটি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাসরুর আরেফিন বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ডস-এর চতুর্থ আসরে আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘সিইও অব দ্য ইয়ার—২০২৫’ পুরস্কারে সম্মানিত হয়েছেন। সিটি ব্যাংকে তাঁর অসাধারণ নেতৃত্ব এবং দেশের আর্থিক খাতে তিন দশকেরও বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পুরস্কৃত হলেন। এর আগের Read more...

চাটনিঅ্যাডস আয়োজনে ডিজিটাল স্টোরিটেলিং ও ডিওওএইচ-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল আউট-অফ-হোম (ডিওওএইচ) বিজ্ঞাপন প্ল্যাটফর্ম চাটনিঅ্যাডস সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত গ্লোরিয়া জিন্স কফি শপে 'কফি আড্ডা উইথ মার্কেটারস' শীর্ষক একটি আকর্ষণীয় মার্কেটিং সেশনের আয়োজন করে। এই আয়োজনে ইন্ডাস্ট্রি লিডারস এবং মার্কেটিং পেশাদাররা 'ডিজিটাল স্টোরিটেলিং-এর ভবিষ্যৎ: ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল Read more...

মেঘনা ব্যাংকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ সংশ্লিষ্টদের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই এবং ভাইয়ের স্ত্রীর নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ (ফ্রিজ) করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে এসব শেয়ার কেনা হয়েছে—এমন প্রমাণের ভিত্তিতে আদালতের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ Read more...

এখন থেকে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে কেনা যাবে বিমানের টিকিট, জানাল কেন্দ্রীয় ব্যাংক

এখন থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে বসেই আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি রুটের বিমানের টিকিট কিনতে পারবেন। গ্রাহকদের সুবিধা এবং টিকিটের প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।  বুধবার (১৯ নভেম্বর) দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে আন্তর্জাতিক কার্ড Read more...

৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো শাহ্জালাল ইসলামী ব্যাংক

দেশের বিভিন্ন অঞ্চলের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বৃত্তিপ্রাপ্ত এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীবৃন্দ বর্তমানে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারী মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে Read more...

যমুনা ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে কোমলমতি ছাত্র ছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসাবে রাজশাহী জেলার পবা উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট Read more...

ডিজিটাল ন্যানো লোনের রিফাইন্যান্স সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংক-এর চুক্তি

 প্রাইম ব্যাংক পিএলসি. ডিজিটাল ন্যানো ঋণ প্রদানে রিফাইন্যান্স সুবিধা গ্রহণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ সমাজের প্রান্তিক, অনগ্রসর এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে সহজলভ্য, সাশ্রয়ী ও সম্পূর্ণ ডিজিটাল ঋণসুবিধা Read more...

ব্র্যাক ব্যাংকের নিজস্ব এজেন্ট ব্যাংকিং সিস্টেম ‘প্রান্তিক’-এর যাত্রা শুরু

দেশজুড়ে দূর-দূরান্তের গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিজস্ব এজেন্ট ব্যাংকিং সিস্টেম ‘প্রান্তিক’ চালু করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের টেকনোলজি ডিভিশন কর্তৃক ডেভেলপ ও ডিজাইনকৃত এই ‘প্রান্তিক’ এজেন্ট ব্যাংকিং সিস্টেম তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমিয়ে ব্যাংকটির প্রযুক্তিগত সক্ষমতা Read more...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন

সমাজের সর্বস্তরের মানুষের নিকট আধুনিক প্রযুুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ১৮ নভেম্বর ২০২৫ইং তারিখে রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন করা হয়েছে।  শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ব্যাংকের Read more...

আইপিডিসি ফাইন্যান্স এর বিরুদ্ধে অপপ্রচার

শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এই মর্মে অভিযোগ করে যে, বানিজ্য প্রতিদিন ও সানবিডি নামে দুইটি মিডিয়া সম্প্রতি গত ১৬ই নভেম্বর ২০২৫ আইপিডিসি সম্পর্কে অসম্পূর্ণ বা ভুল তথ্যের কারণে অযথার্থভাবে সংবাদ প্রকাশ করেছে। আইপিডিসি অভিযোগ করেছে, সংবাদ প্রকাশের পর তারা লিখিত প্রতিবাদলিপি (Rejoinder) প্রদান করলেও পত্রিকাটি তা প্রকাশ Read more...

অর্থ আত্মসাতের অভিযোগে ডাচ্-বাংলা ব্যাংকের এমডিসহ ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দেশের ব্যাংকিং খাতে দুটি পৃথক ঘটনায় উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। একদিকে খুলনায় গ্রাহকের প্রায় ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে, এস আলম গ্রুপের ইউনিয়ন ব্যাংক পিএলসি ২০২৪ সালে প্রায় ২৬ হাজার কোটি টাকার বিশাল লোকসান দেখিয়েছে। দুদকের Read more...

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান

 কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং দেশজুড়ে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। টেলিযোগাযোগ, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্বে Read more...