Archive

আইসিএমএবি’র ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত

দ্য ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়েছে। গত ১৫ জানুয়ারি আইসিএমএবি’র কাউন্সিল সভায় নতুন অফিস বেয়ারারদের নির্বাচন সম্পন্ন হয়। সভায় মো. কাওসার আলম এফসিএমএ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আবদুল মতিন পাটওয়ারী এফসিএমএ এবং এস. এম. জাহির Read more...

শাহজালাল ইসলামী ব্যাংকের "বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬" অনুষ্ঠিত

১৭ জানুয়ারি ২০২৬ইং তারিখে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর "বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬" গাজীপুরের স্থানীয় এক রিসোর্টে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে Read more...

এবি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কৌশলগত পরিকল্পনা ২০২৬ অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি. এর চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখা ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সেশনে অংশগ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার Read more...

দেশে নতুন হাইব্রিড এসইউভি উন্মোচন করল এমজি

দেশের বাজারে নিজেদের নতুন হাইব্রিড এসইউভি সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্বনামধন্য গাড়ির ব্র্যান্ড এমজি বাংলাদেশ। আজ ১৭ জানুয়ারি, শনিবার, এমজি বাজারে এনেছে এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল। দেশে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার বাড়ানোর পথে এটি এমজি’র একটি গুরুত্বপূর্ণ Read more...

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা হারালেন মঞ্জুরুল আহসান। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর Read more...

ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো -২০২৬ শুরু

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফোর্ট্রেস আয়োজনে ‘ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রূপায়ণ শপিং স্কয়ার, লেভেল–১২, ব্লক–জি এর ফোর্ট্রেসের প্রধান কার্যালয়ে এক্সপোর উদ্বোধন করা হয়। এই সময় এক্সপোর শুভ উদ্বোধন করেন ফোর্ট্রেস এর ফাউন্ডার চেয়ারম্যান লুৎফর Read more...

সাভারে গ্রেটার বরিশাল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

সাভারের রাজাশন ও দেওগাও এলাকার বরিশালবাসীদের সংগঠন গ্রেটার বরিশাল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য Read more...

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

ইরানের শেষ শাহ (রাজা) মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন ‘ঘটবেই’ এবং তিনিও দেশে ফিরে আসবেন। ইরানের বিক্ষোভকে সফল করতে বিশ্ববাসীকে সমর্থন প্রদানের আহ্বানও জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের Read more...

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ‘ক্রিকেট মাঠের সিংহ’

যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও যেভাবে আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে ছাপ রেখেছে তা অতুলনীয়। আন্তর্জাতিক ক্রিকেটে তারা নিজেদেরকে অদম্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যে পথচলায় অসামান্য অবদান ছিল রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমানউল্লাহ গুরবাজের মতেমা তারকাদের। সেই তালিকায় রাখা যায় ফাস্ট বোলার শাপুর জাদরানকে। তিনি এখন জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। Read more...

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন

বিদ্যমান ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ বাতিল করে নতুনভাবে গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৫ সদস্যের এই উচ্চপর্যায়ের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকবেন বোর্ডের ভাইস চেয়ারম্যান। বোর্ডের সদস্যরা হলেন— তথ্য ও Read more...