কানাডিয়ান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ক্রিকেট ও টেবিল টেনিস অংশগ্রহণকারী বিজয়ীদের সংবর্ধনা
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৩ এপ্রিল, ২০২৬
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজন করা হয়েছে ক্রিকেট “ফ্র্যাঞ্চাইজি ৪.০” এবং টেবিল টেনিস প্রতিযোগিতার বিজয়ী ও রানার্স-আপদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়।
সম্প্রতি অনুষ্ঠিত “ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ৪.০” টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় CUB Allstars এবং রানার্স-আপ হয় CUB Underdogs। অন্যদিকে টেবিল টেনিস এককে গাজী রাকিব চ্যাম্পিয়ন এবং চৌধুরী জায়দান শারাফাত রানার্স-আপ হন। ডাবলসে চৌধুরী জায়দান শারাফাত ও মুয়ীদ বিন সাবির জুটি চ্যাম্পিয়ন হয় এবং চৌধুরী জারবিন শারাফাত ও হিমেল বড়ুয়া জুটি রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বিজয়ী ও রানার্স-আপদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তি ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত এবং উপাচার্য অধ্যাপক ড. এইচ. এম. জহিরুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্রীড়া চেতনা বিকাশ, দলগত মনোভাব গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কিংবদন্তি ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।