জাতীয় সংবাদ

ঋণের অর্থে ঘুরছে সংসারের চাকা, স্বাবলম্বী হচ্ছেন নারীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিদ্র নারীদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করে স্বাবলম্বী করার লক্ষ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। সোমবার দুপুরে উপজেলার জগন্নাথপুর আধুনিক মিলনায়তনে আয়োজিত ৮৪তম ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে ৪২৬ জন নারীকে মোট ৮০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে Read more...

বৃষ্টির পর বাড়ছে ডেঙ্গু, চট্টগ্রামে এক সপ্তাহেই আক্রান্ত পাঁচ শতাধিক

চট্টগ্রামে বৃষ্টির পর বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। চলতি সেপ্টেম্বরের প্রথম এক সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। গত আগস্টের পুরো মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০২ জন। এর আগে চলতি বছরের জুলাই পর্যন্ত সাত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩৪ জন। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, Read more...

বার্ষিক সাধারণ সভা করল বিআইজেএফ

তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাজীবী সাংবাদিকদের নিবন্ধিত সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) বার্ষিক সাধারণ সভা করেছে। টানা চার ঘণ্টাব্যাপী সদস্যদের স্বতঃস্ফূর্ত মত প্রকাশের মধ্য দিয়ে সভা শেষ হয়। সভাপতি হিটলার এ হালিম সভাপতিত্বে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিসিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য Read more...

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী তিনটি ট্রেন চলাচল আবারও শুরু হতে পারে। ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতার পর থেকে মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস চলাচল বন্ধ আছে। ভারতীয় সংবাদমাধ্যমদ্য ইন্ডিয়ান এক্সপ্রেসজানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকায় দুই দিনব্যাপী বৈঠকে বসছেন Read more...

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উদ্বোধনের আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি-নির্বাচিত হওয়া খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতিসংঘে Read more...

ফেসবুকে বিরূপ মন্তব্য, বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা

সরকারের বিদ্যমান আউটসোর্সিং নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় বিরূপ মন্তব্য করার অভিযোগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইন কর্মকর্তা মাছুম বিল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত আদেশ জারি করা Read more...

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি মৌসুমে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও ডাটার ভিত্তিতে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে Read more...

চলো গড়ি বেলাব’-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি ও বেলাব পাবলিক স্কুলের উদ্বোধন

নরসিংদীর বেলাব'তে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো গড়ি বেলাব’-এর ষষ্ঠ বর্ষপূর্তি ও বেলাব পাবলিক স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বেলাব পাবলিক স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে Read more...

বিপিসির একচ্ছত্র আধিপত্য শেষ হচ্ছে: জ্বালানি বাজারে আসছে বেসরকারি খাত

বিশেষ প্রতিনিধি: বিশ্বের অন্যান্য দেশের মতোই জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে সরকারি নীতিতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এত দিন ধরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একচ্ছত্রভাবে তেল আমদানি, বণ্টন ও খুচরা বিক্রির কাজ করে আসছে। এই একচেটিয়া আধিপত্য Read more...

বিদ্যুৎ সংযোগ নেই, অথচ বিল ৬৯২ টাকা!

মিটার নেই, বিদ্যুতের সংযোগও দেওয়া হয়নি। অথচ গ্রাহকের নামে এসেছে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল। নতুন মিটারের জন্য আবেদন করার পর সংযোগ দেওয়ার আগেই এমন বিল পাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার। মিটার স্থাপন ও বিদ্যুৎ ব্যবহার শুরুর আগেই বিল তৈরির ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনাটি Read more...

নরসিংদীর মনোহরদী উপজেলা ভূমি অফিসে দুর্নীতির সিন্ডিকেট

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সরকারি কমিশনার ভূমি অফিসে নামজারি, জমাভাগ এবং মিস কেস বা বিবিধ মামলার শুনানিতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হয় এবং অতিরিক্ত টাকা বা ঘুষ দিতে বাধ্য করা হয়। অফিসের পিয়ন হাবিব, কানুন গো হাবিবুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা নাজির আরিফুল ইসলাম, সাবেক সার্ভেয়ার আফজাল  হোসেম সবুজ এবং সরকারি Read more...

এক ছাদের নিচে নতুন-পুরোনো গাড়ির বাজার, আইসিসিবিতে শুরু

স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে চালু হওয়া এই বাজারে এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা ও বিক্রেতারা। গতকাল প্রধান অতিথি হিসেবে কারবাজারটির উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা Read more...