আন্তর্জাতিক সংবাদ

হরমুজ প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে: ট্রাম্প

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেছেন, প্রণালি পাহারা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র অর্থ পাবে। সোমবার ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওয়াশিংটন এই প্রণালির অভিভাবক হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এত দিন বিনা পয়সায় এটি পাহারা দিয়ে Read more...

যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা, ইরান ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ প্রস্তুত

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটন সমঝোতা থেকে সরে দাঁড়ালে আত্মরক্ষার জন্য ইরান সর্বদা প্রস্তুত রয়েছে। শনিবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গালিবাফ বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা Read more...

যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে কোনো চুক্তি চাই না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় ধরনের পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের যুদ্ধবিরতি চুক্তিটি শেষ হয়ে গেছে। তাঁর এই মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশ বেড়েছে। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আবর্জনা ও উন্মাদ বলে সমালোচনা করেন। Read more...

শ্রীলঙ্কার কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৬

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় শতাধিক বন্দি ও কারারক্ষী আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সবচেয়ে প্রাণঘাতী কারাগার দাঙ্গা হিসেবে এটিকে উল্লেখ করেছেন কর্মকর্তারা। সোমবার (৬ জুলাই) পুলিশ জানায়, রোববার রাত থেকে নেগোম্বো Read more...

৩৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি

যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে সুপার টাইফুন বাভি আঘাত হেনেছে। এর প্রভাবে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতোমধ্যে টাইফুনটি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানায় সেখানে প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। সোমবার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম Read more...

দ্বিতীয় দিনেও খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরানে মানুষের ঢল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে দেশটি। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রোববারও (৫ জুলাই) হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।  খবর বার্তা সংস্থা মেহেরের রোববার ভোর থেকেই তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু Read more...

খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে। শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, Read more...

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পৌঁছেছে।। তিনি ৩৬ বছরেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছিলেন। তার জানাজায় প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ ধরনের সমাগম হলে এটি ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা হবে। শুক্রবার Read more...

জন্মহার বাড়াতে বাড়তি ছুটি দেবে ফ্রান্স

জন্মহার বাড়ানোর লক্ষ্যে গতকাল বুধবার থেকে মা ও বাবা দুজনের জন্য নতুন বাড়তি ছুটির ব্যবস্থা চালু করেছে ফ্রান্স। এ সময় বেতন পাবেন দুজনই।  বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, এতদিন ফ্রান্সে প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েরা প্রায় চার মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পেতেন। অন্যদিকে, সন্তানের জন্মের পর বাবারা পেতেন ২৮ দিনের ছুটি। বুধবার থেকে Read more...

ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ

ভারতেন নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ। গতকাল মঙ্গলবার এই পদে নিয়োগপ্রাপ্তির মাধ্যমে ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে পূর্বসূরী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। ভারতের মহারাষ্ট্র রাজ্যের খড়কওয়াসলা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক শিক্ষার্থী ধীরাজ শেঠ ১৯৮৬ সালে ভারতীয় সেনাবাহিনীতে Read more...

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

আফগানিস্তান সীমান্তে এক অভিযান চালিয়েছে পাকিস্তানের সেনা-পুলিশ নিরাপত্তা বাহিনী। রোববার রাতে পরিচালিত সেই অভিযানে ২৯ জন নিহত হয়েছেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য। এক্সবার্তায় তিনি বলেছেন, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান Read more...

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, নিখোঁজ ৫০ হাজারের বেশি

ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন করে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সম্প্রতি পরপর দুটি ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিখটার স্কেলে সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ রেকর্ড করা হয়েছে। শনিবার (২৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটিতে গত বুধবারের ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। Read more...