ব্লাড ক্যান্সারের রোগীর পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংকের আর্থিক অনুদান প্রদান
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৩০ জুন, ২০২৬
সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন বড়বাজার এলাকার বাসিন্দা গাড়ি চালক মো: কামরুল ইসলাম এর ছেলে হোসাইন আহমদ (১২)-এর ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ (দশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৯ জুন ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলপি এর সুবিদবাজার শাখার ব্যবস্থাপক আহমদুর রশিদ চৌধুরী, গাড়ি চালক মো: কামরুল ইসলাম এর নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন।