উৎসবমুখর পরিবেশে ইউআইটিএসে 'শরৎকালীন নবীনবরণ ২০২৬' অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)-এর ক্যাম্পাস প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া।

সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীনদের আধুনিক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি শিক্ষার্থীদের শুধু সনদের পেছনে না ছুটে উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ অর্জনের তাগিদ দেন। অন্যান্য বক্তারা সততা, শৃঙ্খলার পাশাপাশি আইনগত সচেতনতা ও প্রযুক্তিগত বাস্তবিক অভিজ্ঞতার ওপর জোর দেন।

নবাগত শিক্ষার্থী ও বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয় এবং মধ্যাহ্নভোজের বিরতি শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাঠকের মন্তব্য