জাতীয় সংবাদ

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ছয় অতিরিক্ত পুলিশ সুপার ও এক সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে উল্লিখিত পদ পরিবর্তনসহ তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন Read more...

রাজউকের নকশা অনুমোদনে চালু হচ্ছে ওয়ানস্টপ সার্ভিস

স্টাফ রিপোর্টার: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও ভোগান্তি কমাতে ওয়ানস্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্দিষ্ট স্থান থেকেই নকশা অনুমোদনের জন্য আবেদন করা যাবে এবং দ্রুত অনুমোদন দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের Read more...

পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে সাড়ে ৮ হাজার লোককে নিয়োগ দিয়েছিলেন এস আলম

বিশেষ প্রতিনিধি: সুনির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করেই ইসলামী ব্যাংকে ৮ হাজার ৫৪২ জনকে নিয়োগ দেওয়ার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এই ঘটনা ঘটে। নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৩২ জনের মধ্যে বড় অংশই নিয়োগ দেওয়া হয়েছিল এই প্রক্রিয়ায়। এসব নিয়োগের ক্ষেত্রে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা লিখিত পরীক্ষা Read more...

জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন—চার ধরনের তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। রোববার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দাম কার্যকর সোমবার থেকে। এদিন থেকে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হবে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রল ১৪০ টাকা Read more...

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের এমপি (পরে বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  রোববার রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানান, খবর পেয়ে সন্ধ্যা ৭টায় তিনিসহ পুলিশের Read more...

ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। আজ রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু সেপ্টেম্বরের ২০ দিনে ডেঙ্গুতে একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৫৯৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ জনে। আর এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে Read more...

মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন Read more...

অপ্রতিম হত্যায় দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার ও আলামত উদ্ধারের কাজ হয়েছে। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর Read more...

অপ্রতিমের মরদেহ পাওয়া গেল লালমাই পাহাড়ের ঢালে

নিখোঁজের ২০ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।  অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক Read more...

দেশে স্বর্ণের দামে বড় লাফ

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। আজ সকাল ১০টা Read more...

রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর চারটি স্থানে অন্তত ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার দুপুরে মালিবাগ, সন্ধ্যায় মহাখালী ও আগারগাঁও এবং রাতে যাত্রাবাড়ীতে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।  শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, মালিবাগ রেলগেট সংলগ্ন একটি পরিবহনের কাউন্টারের কাছে ককেটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। Read more...

ওসির অডিও ছড়িয়ে পড়ায় তদন্ত কমিটি গঠন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তিন সদস্যের এই কমিটি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার রাতে সঙ্গে একান্ত আলাপে এমনটি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল Read more...