জাতীয় সংবাদ

এক ছাদের নিচে নতুন-পুরোনো গাড়ির বাজার, আইসিসিবিতে শুরু

স্টাফ রিপোর্টার: জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উদ্বোধন করা হয়েছে ‘সুপারসেল কারবাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে চালু হওয়া এই বাজারে এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা ও বিক্রেতারা। গতকাল প্রধান অতিথি হিসেবে কারবাজারটির উদ্বোধন করেন তানভীর বসুন্ধরা Read more...

শুভ জন্মাষ্টমী আজ

পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার শাশ্বত বার্তা নিয়ে আজ পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। দিনটি উদ্‌যাপন উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশের মন্দিরগুলো সেজেছে পূজা-অর্চনা ও হরিনাম সংকীর্তনে। দিনটি উপলক্ষ্যে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Read more...

পদ্মা ব্যারেজের নিয়োগ নিয়ে বিতর্ক, ৬১ জনকে ডিঙিয়ে পিডি বঙ্গবন্ধু পরিষদের নেতা

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের পরিচালক (পিডি) নিয়োগ পেয়েছেন হাসান মাহমুদ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক বঙ্গবন্ধু পরিষদের পানি উন্নয়ন বোর্ড শাখার নির্বাহী সদস্য ছিলেন। এই নিয়োগ ঘিরে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। গত ২৭ আগস্ট পানিসম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন-২ শাখার অফিস আদেশে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) Read more...

কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তিন দিনব্যাপী প্রসাধনী, স্কিন কেয়ার ও পারসোনাল কেয়ার শিল্পের প্রদর্শনী কসমেটিকা ঢাকা ২০২৬ উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় তিনি কয়েক হাজার কোটি টাকার এই খাতকে শুধু আমদানি-নির্ভর বাজার হিসেবে না দেখে এটিকে উৎপাদন, রপ্তানি ও দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় শিল্পখাত হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। রাজধানীর Read more...

সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে Read more...

সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঘুস নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি ও পলাতক থাকার অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। তারা হলেন— ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার Read more...

দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজারে Read more...

সোনার দাম ভরিতে কমলো ৪৩৭৪ টাকা

দেশের বাজারে সোনার দাম আরোও কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা পর্যন্ত কমা‌নো হয়েছে। ​বুধবার (২ সে‌প্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। ​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ Read more...

আইসক্রিমের স্টোরেজে মাছ-মাংস, ভেনিস ফ্যাক্টরিকে জরিমানা

রাজধানীর বাসাবো এলাকায় আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস রাখা, নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণের অভিযোগে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে Read more...

কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে

কোনো চাপ নয়, বরং অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, কোনো চাপের কারণে নয়, এটি আমাদের অ্যাভিয়েশন খাতের চাহিদা অনুযায়ী করা হচ্ছে। Read more...

থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে Read more...

বসুন্ধরায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টায় প্রধান অভিযুক্ত আটক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ‘মিনি সিঙ্গাপুর’খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকা। পরিকল্পিত এই আবাসিক এলাকায় নিরাপত্তাব্যবস্থাও বেশ কড়াকড়ি। সার্বক্ষণিক নজরদারি ও নিরাপত্তাকর্মীদের তৎপরতার কারণে এখানে অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ কম। এরপরও সম্প্রতি এক নারীর ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে শেষ পর্যন্ত রেহাই মেলেনি সন্দেহভাজন Read more...