জাতীয় সংবাদ

ভবন থেকে ছড়াচ্ছিল দুর্গন্ধ, কক্ষে মিলল স্বামী-স্ত্রী ও ছেলে-মেয়ের মরদেহ

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকার একটি তিনতলা ভবন থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভবনের দ্বিতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে তাঁদের হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী Read more...

জ্বালানি সংকট এক মাসে সমাধান হওয়ার নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এনার্জি সিকিউরিটি ইজ দ্য প্রাইমারি কম্পোনেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য ইকোনমি।’ তবে এ সমস্যা এক মাসে সমাধান হওয়ার নয়। সরকার যে পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে, সেখান থেকে দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত Read more...

মানবকল্যাণের অঙ্গীকারে দেশ-বিদেশে বিস্তৃত ‘শহীদ জিয়া সামাজিক সংগঠন

সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে সারাদেশ ও প্রবাসে বিস্তৃত ‘শহীদ জিয়া সামাজিক সংগঠন’কে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলায় সংগঠনটির কার্যক্রম বিস্তারের পাশাপাশি বিদেশেও এর বিভিন্ন শাখা ও কার্যক্রম রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের উদ্যোগে ইতোমধ্যে Read more...

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন

শপথ নেওয়া নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সরকারি গেজেট জারি করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার Read more...

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন নামে একটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বাসটিতে তখন ৩০ জন যাত্রী ছিলেন। স্থানীয় লোকজনের সহায়তায় জানালার কাচ ভেঙে তাদের দ্রুত বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শী Read more...

এভারকেয়ার হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল। ছবি : সংগৃহীতরাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বশীল ব্যক্তিদের অস্বাভাবিক ও অসহযোগিতামূলক আচরণ এবং হাসপাতালটির বিভিন্ন ধরনের সেবার মান নিয়ে অভিযোগ তুলেছেন সাংবাদিক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক। শুক্রবার (২১ আগস্ট) ফেসবুকে নিজের আইডিতে এক দীর্ঘ Read more...

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নগরের একটি বেসরকারি হাসপাতালে ইদ্রিস আলী (৫০) নামের ওই শ্রমিক মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়াল। ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। দুর্ঘটনার পর তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে Read more...

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর Read more...

কর্মস্থলে অনুপস্থিত থাকলে বেতন বন্ধ চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কঠোর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কর্মস্থলে অনুপস্থিত থাকলে অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর বেতন বিল ছাড় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে দেশের সব স্বাস্থ্যসেবা Read more...

রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২৫৫টি ও কর্নেল অলি ৮৮ টি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম Read more...

হোমনায় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১

হারুন অর রশিদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মশিউর রহমান লিটন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওপারচর গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, Read more...

ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী Read more...