জাতীয় সংবাদ

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ সাড়ে তিন দশক পর দেশে আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, যেখানে জাতীয় সংসদের সদস্যরাই প্রত্যক্ষ ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। বাংলাদেশে Read more...

কলকাতায় আগুনে নিহত বাংলাদেশিদের ৪ জন একই পরিবারের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে একই পরিবারের রয়েছেন চারজন। আগুনে এখন পর্যযন্ত ৬ জনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার দেবাশিস দত্ত (৩৯), তার আড়াই বছর বয়সী শিশু শর্ণশিষ দত্ত, স্ত্রী আফসানা শিম্মিন (২৭) ও শ্বশুর আকরাম আলী (৬৪)।  দেবাশিস দত্ত পেশায় সাংবাদিক। তিনি একটি বেসরকারি টেলিভিশনের Read more...

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত, দগ্ধ ৬

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাত ২টার পর আগুন লাগে হোটেলটিতে। অনেকে আটকে পড়েন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আরও ছয়জন দগ্ধ হয়েছেন।  ফায়ার সার্ভিস জানিয়েছে, চিকিৎসার Read more...

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

সাবেক শিক্ষামন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয়েছে। বিষয়টি Read more...

. আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাত ও সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে। সোমবার Read more...

ফেনীতে আগস্টের ১৭ দিনেই বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

ফেনীতে ডেঙ্গু পরিস্থিতি হঠাৎ উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনেই জেলায় নতুন করে ৬৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছিল ১০১ জনের। অর্থাৎ আগের সাত মাসে শনাক্ত হওয়া মোট রোগীর প্রায় ৬২ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন শুধু আগস্টের প্রথম ১৭ দিনেই।  এর আগে, গত জুলাই মাসে Read more...

জুলাই শহীদের তালিকায় দেখে সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ সাংবাদিকদের নিয়ে একটি অনুষ্ঠানের উপস্থাপনায় জীবিত সাংবাদিক মিজানুর রহমান সোহেলের ছবি ব্যবহার করে তাকে শহীদ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ও সাংবাদিকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে Read more...

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

মাদক ব্যবসার অভিযোগে বহুল প্রচলিত ই-কমার্স প্লাটফর্ম দারাজের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। সোমবার (১৬ আগস্ট) দারাজের ব্যবস্থাপনা পরিচালকসহ আজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে রাজধানীর বাড্ডা থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। এর আগে রোববার বিকালে অভিযান চালিয়ে দারাজের পণ্য সরবরাহকারি আনিসুর রহমানকে Read more...

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক উপস্থিতি ও জিও-ফেন্সিং প্রযুক্তি চালু করতে হবে। একই সঙ্গে হাসপাতালের ইউজার ফি, কেবিন ভাড়া, আইসিইউ চার্জ ও বিভিন্ন পরীক্ষার ফি পর্যায়ক্রমে শতভাগ ডিজিটাল পদ্ধতিতে আদায় করতে হবে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপস্থিতির তথ্য বেতন, Read more...

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির নতুন সম্ভাবনা

জ্বালানি ছাড়াই ফ্লাইহুইল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বগুড়ায়। শহরের এরুলিয়ার বামদিঘী এলাকায় পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনে সফলতার পর এবার ২৫ কোটি টাকা ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতার একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি Read more...

বিএম ডিপো থেকে ফেরদৌস শিপইয়ার্ড, বিচার কি কেউ পাবে না?

চট্টগ্রামের সীতাকুণ্ডে একের পর এক ঘটছে শিল্প দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ঘটছে। কখনো রাসায়নিকভর্তি কনটেইনারে আগুন, কখনো অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, আর কখনো পুরোনো জাহাজের বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু। প্রতিটি বড় দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়, নিরাপত্তা নিয়ে নানা আশ্বাস আসে, ক্ষতিপূরণ ঘোষণা করা হয়; কিন্তু Read more...

বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টায় জাতিসংঘের উদ্বেগ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশকে নিজেদের কার্যক্রমের জন্য ব্যবহারের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা (একিউআইএস)—এমন উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ। সংগঠনটি বাংলাদেশে ছোট পরিসরে সেল বা সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা করছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল Read more...