রাজনীতি সংবাদ

আজ প্রতীক বরাদ্দ, বৃহস্পতিবার থেকে প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় পার হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা হয়েছে, ‘প্রার্থিতা প্রত্যাহারের Read more...

‘বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির ভিত্তি'

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র—যেখানে বিভাজন নয়, বরং আশা, নিরাময় এবং ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি। মঙ্গলবার Read more...

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল?

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুতবেগে চলে গেছেন এক মোটরসাইকেল চালক। তবে পাঁচ দিন হয়ে গেলেও ওই মোটরসাইকেল চালককে শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও পরিষ্কার কোনো ভিজুয়াল পাওয়া যাচ্ছে না। তাই ওই মোটরসাইকেল Read more...

প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফুলের তোড়া পৌঁছে Read more...

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। বৈঠকে আসন্ন ত্রয়োদশ Read more...

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির নতুন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। তবে, কী বিষয় Read more...

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।  বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী এই বিজয় ঘোষণা করেন।   নির্বাচনের ফলাফল Read more...

জকসু নির্বাচন: ৪ কেন্দ্রে এগিয়ে ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চার কেন্দ্রেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন।  বুধবার সকাল পৌনে আটটার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল Read more...

এভারকেয়ার থেকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ফিরোজায়

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হচ্ছে গুলশানের বাসভবন ফিরোজায়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু সময় আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়ি রওনা হয়। গাড়িতে মোড়ানো রয়েছে লাল-সবুজের দেশের পতাকা। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার Read more...

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এই জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ Read more...

খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপের প্রেসিডেন্টের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। তিনি অন্তর্বর্তী সরকার ও দেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক্সে এক শোক বার্তা প্রকাশ করেন। পোস্টে মইজ্জু বলেন, ‘এই শোকের সময়ে, সর্বশক্তিমান আল্লাহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি ও ধৈর্য Read more...

বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু দেশের জন্যই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ Read more...