অর্থনীতি সংবাদ

রেয়াতি শুল্কের সুবিধা নিয়ে রেডিমেড পণ্য আমদানির অভিযোগ হায়ার বাংলাদেশের বিরুদ্ধে

স্থানীয়ভাবে এসি, ফ্রিজ ও গৃহস্থালি পণ্য উৎপাদনে সরকার যে রেয়াতি শুল্ককর সুবিধা দিচ্ছে তা অপব্যবহারের অভিযোগ উঠেছে চীনা প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় উৎপাদনের শর্তে সুবিধা নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি বিদেশ থেকে সম্পূর্ণ তৈরি এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিন আমদানি করছে। এমনকি ক্যাপিটাল মেশিনারিজ হিসেবে ঘোষণা Read more...

কৃষি ও খাদ্য নিরাপত্তায় ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অর্থনীতির সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে আজ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ Read more...

চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে চেম্বারের ৫ প্রস্তাব

চট্টগ্রামকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ৪০ শতাংশ প্রণোদনামূলক ট্যারিফ নির্ধারণসহ পাঁচ দফা প্রস্তাব দিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে বিমানবন্দরকে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন চালু রাখা, দীর্ঘপথের ফ্লাইটের জন্য ট্রানজিট Read more...

এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনআরবি ব্যাংক পিএলসি. গত ০৪ আগষ্ঠ ২০২৬ সফলতার সাথে তাদের কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পরিচালকবৃন্দদের সাথে নিয়ে গত ১৩ আগষ্ট ২০২৬ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Read more...

গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নিল সম্মিলিত ইসলামী ব্যাংক

আনুষ্ঠানিকভাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।  বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে ব্যাংকটির দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. মোকসুদুজ্জামান আনুষ্ঠানিকভাবে Read more...

সামিট এফএসআরইউ থেকে গ্যাস সরবরাহ শুরু, বাড়ছে সরবরাহ

সামিট এলএনজি টার্মিনাল শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে। সামিটের মুখপাত্র জানান, বর্তমানে প্রতিদিন প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। শনিবার (১৫ আগস্ট) রাত ২টার মধ্যে সরবরাহ ধীরে ধীরে বাড়িয়ে পূর্ণ সক্ষমতা ৫৫০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার আশা করা হচ্ছে। তিনি বলেন, Read more...

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। Read more...

শিক্ষার্থী অর্থায়নে সহযোগিতা জোরদারে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

 দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ, কাঠামোবদ্ধ এবং উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেড -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর Read more...

ইউসিবির সঙ্গে ভিসার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউসিবির প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এ বৈঠকে পেমেন্ট খাতের ভবিষ্যৎ, উদ্ভাবন, বাজার সম্প্রসারণ এবং পেমেন্ট সেবার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, এশিয়া প্যাসিফিক Read more...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রামের তিনটি জোন ও একটি কর্পোরেট শাখা, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, বগুড়া ও সিলেট জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১২ আগস্ট ২০২৬, বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন Read more...

পুঁজিবাজার থেকে ১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ

দেশের পুঁজিবাজার থেকে সর্বোচ্চ ১,৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এরই মাধ্যমে, বাংলাদেশের ইকুইটি পুঁজিবাজারে প্রথমবারের মতো প্রবেশ করছে প্রতিষ্ঠানটি। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে যথাযথ আইন-কানুন, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন এবং বাজার পরিস্থিতি সাপেক্ষে প্রস্তাবিত এই তহবিল সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশা Read more...

নগদ ও সিটিজেনস ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সহ বিভিন্ন আর্থিক লেনদেন সেবা এখন আরও বড় পরিসরে দেওয়া Read more...