আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্প দিলেন ১০দিন সময়, হামলা হলে সব জায়গায় পাল্টা হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গাজার বোর্ড অব পিসের এক সম্মেলনে ইরানকে এ সময়সীমা বেঁধে দেন ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এমন অবস্থায় পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী দূত সংস্থার Read more...

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন ঘাঁটি থেকে সব মার্কিন সেনা বিদায় নিয়েছেন, ঘাঁটিটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তরও করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সিরিয়ার কয়েকটি সামরিক Read more...

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চলাকালীন এক বিরল শক্তি প্রদর্শনের অংশ হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় ওমানি দূতের বাসভবনে যখন দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তেহরান এই ঘোষণা দেয়। বিশ্বের মোট তেলের Read more...

শিশুদের অনলাইন নিরাপত্তায় যুক্তরাজ্যের কড়া পদক্ষেপ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটগুলোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছেন।  সোমবার (১৫ ফেব্রুয়ারি) ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়, শিশুদের জন্য ক্ষতিকর বা এআইয়ের মাধ্যমে তৈরি অবৈধ কনটেন্ট রুখতে সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে।  প্রধানমন্ত্রী স্টারমার Read more...

সেই টাস্কফোর্স বন্ধ করে দিয়েছেন তুলসি গ্যাবার্ড

গোয়েন্দা সংস্থাগুলোর মাঝে রাজনৈতিক প্রভাব দূর করার লক্ষ্য নিয়ে গঠিত টাস্কফোর্সটি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা (ডিএনআই) বিভাগের প্রধান তুলসি গ্যাবার্ড। ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ (ডিগ) নামের টাস্কফোর্সটি নিয়ে বিতর্ক চলছিল। ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক ওয়ার্নার Read more...

ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান

দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে আসা তারেক রহমান এখন দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে।  ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমানোর পর দীর্ঘ ১৭ বছর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাল ধরেছেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারির Read more...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। নিজের প্রতিদ্বন্দ্বী এবং কট্টর ডানপন্থি রাজনীতিবিদ আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এ বিজয় অর্জন করেছেন তিনি। ৬৩ বছর বয়স্ক সেগুরো দেশটির বামপন্থি দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আর ৪৩ বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থি Read more...

হজের ভিসা দেওয়া শুরু আজ

সৌদি আরব ২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে হজ ভিসা ইস্যু শুরু করবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে। মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা Read more...

জাপানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট দেওয়া শুরু করেন সাধারণ মানুষ। এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনেন জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন। গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাচি Read more...

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ জানুয়ারি) তিনি এ আদেশে স্বাক্ষর করেন। খবর বিবিসির। আদেশে কত শতাংশ শুল্ক আরোপ করা যেতে পারে তা নির্দিষ্ট করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশের কথা বলা হয়েছে। আরও বলা হয়, এটি প্রত্যক্ষ Read more...

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে। ওই সময় থেকে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। এরপর সর্বশেষ Read more...

৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার, কম্পন পশ্চিমবঙ্গ-বাংলাদেশেও

মিয়ানমারে গতকাল মঙ্গলবার ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় রাত ৯টা ৪মিনিটে ঘটা এই ভূমিকম্পের কম্পণ অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। ইউরোপের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের রাজধানী আকিয়াব Read more...