আন্তর্জাতিক সংবাদ

বেবি পাউডারে ক্যানসার উপাদান, ৫৫০ কোটি ডলারে মামলা নিষ্পত্তি করতে চায় জনসন অ্যান্ড জনসন

ট্যালকম বেবি পাউডার থেকে ক্যান্সার ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তির জন্য ৫৫০ কোটি ডলার অর্থ পরিশোধ করতে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটির উৎপাদিত এবং বর্তমানে বাজার থেকে তুলে নেওয়া ট্যাল্কভিত্তিক শিশুদের পাউডার ডিম্বাশয়ের ক্যান্সারের জন্য দায়ী। সোমবার Read more...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম একদিনেই কমেছে ১০ শতাংশের বেশি। মূলত দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে—এমন আশা থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কমেছে বিনিয়োগকারীদের উদ্বেগ। সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক Read more...

জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা করল পুলিশ

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চালিয়ে হামলা করা সন্দেহভাজন যুবক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বি-কে গুলি করে হত্যা করেছে বার্লিন পুলিশ। গতকাল রোববার (২৬ জুলাই) বার্লিনের পশ্চিমাঞ্চলীয় উপশহর স্পান্দাও-তে নিহত হয়েছেন আবদুল। বার্লিন পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, Read more...

মুসলিম আলেমদের বিরুদ্ধে কড়া বার্তা বুরকিনা ফাসোর সামরিক শাসকের

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সামরিক শাসক ইব্রাহিম ত্রাওরে দেশটির মুসলিম আলেমদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উগ্র ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের ‘লড়াই শুরু হয়েছে’।  সম্প্রতি এক বক্তব্যে ত্রাওরে বলেন, ইসলামকে চরমপন্থার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। যদি এটিই আপনাদের ইসলাম হয়, তাহলে আমরা এর বিরুদ্ধে Read more...

আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। আন্দোলনের মুখে নরেন্দ্র মোদির মন্ত্রীসভায় এটিই প্রথম কোনো পদত্যাগ। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রের Read more...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: সিজেপি

ভারতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা হলে সরকারের সঙ্গে পরবর্তী আলোচনায় কোনো অর্থ নেই। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র Read more...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে হামলা চালিয়েছে সৌদি আরব। গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি করেছে। হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি। শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more...

শিক্ষার্থীদের আন্দোলনে চাপের মুখে মোদি, মধ্যরাতে ভিডিও বার্তায় যা বললেন

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার মধ্যরাতে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এতে প্রশ্নফাঁসের ঘটনায় শুক্রবার আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। খবর এনডিটিভির এদিন চলমান বিক্ষোভ ও প্রশ্নফাঁস নিয়ে এটি ছিল মোদির Read more...

ভারতে ছড়িয়ে পড়ছে তরুণদের আন্দোলন, চাপে মোদি সরকার

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তরুণদের আন্দোলন এবার দিল্লি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন রাজ্যে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে চলমান এই বিক্ষোভ নরেন্দ্র মোদি সরকারের জন্য এক অভূতপূর্ব রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। নির্দিষ্ট কোনো পরিচয়ের গণ্ডিতে আটকে না থেকে, শ্রেণি-ধর্ম-অঞ্চল নির্বিশেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে Read more...

যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা কখনো ভুলবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের হাতে যুক্তরাষ্ট্র এমন শিক্ষা পাবে, যা তারা কখনো ভুলতে পারবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো বিশ্বাসযোগ্যতা Read more...

অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা, ইরানে একের পর এক বিস্ফোরণ

অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এ হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি Read more...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪৯

রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ-এর দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। সব মৃত্যুর ঘটনা এবং ২৫ জনের আহতের ঘটনা ঘটেছে মস্কো থেকে প্রায় ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত তাম্বভ শহরের একটি গুদামে। বাকি ২৪ জন আহত হয়েছেন মস্কো অঞ্চলের ইলেক্ট্রস্টালের ওয়াইল্ডবেরিজের আরেকটি গুদামে। ইউক্রেনের Read more...