খেলা সংবাদ

ব্যাট হাতে কোহলির রেকর্ডময় দিন

প্রতিপক্ষ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে আরেকটি রেকর্ডময় ম্যাচ উপহার দিলেন বিরাট কোহলি। তার ব্যাটিংয়ে ম্লান সাই সুদর্শনের সেঞ্চুরি এবং গুজরাট টাইটান্সের লক্ষ্য তাড়ায় জেতালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ঘরের মাঠে তিনি টি-টোয়েন্টিতে ১০ হাজার রান করেছেন। যা নির্দিষ্ট দেশে কোনো ব্যাটারের প্রথম নজির। এ ছাড়া চার-ছক্কার নতুন মাইলফলকও পূর্ণ Read more...

বিশ্বকাপ খেলতে ইরানি খেলোয়াড়দের নতুন শর্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

এখনও পুরোপুরি সমঝোতায় পৌঁছেনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। এই মুহূর্তে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয়পক্ষের মাঝে চুক্তি সম্পন্ন না হলে আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা রয়েছে। একইভাবে ঝুলে আছে ইরানের আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে খেলার বিষয়টিও। এদিকে, ইরানের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশগ্রহণে ওয়াশিংটনের কোনো আপত্তি নেই জানালেও, নতুন শর্তের বিষয় সামনে Read more...

কানাডিয়ান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ক্রিকেট ও টেবিল টেনিস অংশগ্রহণকারী বিজয়ীদের সংবর্ধনা

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে আয়োজন করা হয়েছে ক্রিকেট “ফ্র্যাঞ্চাইজি ৪.০” এবং টেবিল টেনিস প্রতিযোগিতার বিজয়ী ও রানার্স-আপদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়। সম্প্রতি অনুষ্ঠিত “ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ৪.০” Read more...

আগামী ২৪শে এপ্রিল শুরু হতে যাচ্ছে অ্যাক্সেনটেক এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট

 ‘অ্যাক্সেনটেক  এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জন্য সকল প্রস্তুতি নেয়া শেষ। বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে অন্যতম শীর্ষ সংগঠন ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর ব্যানারে, নাটমেগের আয়োজনে কর্পোরেট এই খেলার আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। এফআইসিসিআই বর্তমানে বাংলাদেশের ব্যবসায়িক উন্নয়ন, নীতিনির্ধারণী Read more...

২০২৬ বিশ্বকাপ ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়: কাফু

বিশ্বকাপে ব্রাজিলের হেক্সা মিশন অসম্পূর্ণ রয়েছে পাঁচটি আসর ধরে। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবারো খেলবে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে। ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী কাফু বিশ্বাস করেন, ২০২৬ সালের আসর তাদের শিরোপা পুনরুদ্ধারের উপযুক্ত সময়। ইয়োকোহামায় ২০০২ ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জেতা ব্রাজিলের অধিনায়ক ছিলেন কাফু। পাসাদেনায় Read more...

নাহিদের ৫ উইকেট, ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার পাঁচ উইকেটের দিনে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে মূলত একাই লড়াই করেছেন নিক কেলি। তার ১০২ বলে ৮৩ রানের ইনিংসেই দুইশ'র কাছাকাছি পুঁজি পেয়েছে কিউইরা। এদিন কিউই শিবিরকে অস্বস্তিতে রাখেন নাহিদ রানা। ৩২ রান খরচায় পাঁচ উইকেটের কীর্তি গড়েন নাহিদ রানা। ২৯ রান খরচায় দুটি উইকেট নেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ, Read more...

১২২ বলের উইকেটখরা, তবু সঠিক পথেই আছেন বুমরাহ

আইপিএলে টানা পাঁচ ম্যাচ উইকেট পেলেন না জাসপ্রীত বুমরাহ। অবিশ্বাস্য হলেও সত্যি যে, তার এই উইকেটখরা চলছে দুই মৌসুম জুড়ে। গত বছরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে উইকেট পাননি এবং এবার চার ম্যাচ খেলেও উইকেটশূন্য। বুমরাহর এমন অবস্থা কল্পনার বাইরে। তবে ভারতীয় স্পিন গ্রেট রবিচন্দ্রন অশ্বিন তার পাশে দাঁড়ালেন। বুমরাহ উইকেট পাচ্ছেন না, Read more...

মেসির অফসাইড ও ব্যর্থ ফ্রি কিকে মায়ামির আরেকটি হতাশার ড্র

ইন্টার মায়ামি তাদের নতুন ঘরের মাঠ নু স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও জয়খরা কাটাতে পারেনি। নিউ ইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। লিওনেল মেসি অফসাইডে না থাকলে এবং ফ্রি কিক থেকে শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট না হলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়নরা। ৬ মিনিটে কর্নার থেকে বল দেওয়া-নেওয়া করে মেসি গোলমুখের Read more...

রুদ্ধশ্বাস লড়াইয়ে কলকাতার তৃতীয় হার নিশ্চিত করলেন মুকুল

প্রায় নিশ্চিত হারের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে জেতালেন ২১ বছর বয়সী মুকুল চৌধুরী। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে শেষ ৪ ওভারে তাদের দরকার ছিল ৫৪ রান, হাতে স্রেফ ৩ উইকেট। ওই অবস্থায় দারুণ সব শটে কলকাতার তৃতীয় হার নিশ্চিত করে ম্যাচসেরা মুকুল। শেষ ওভারে তিনি বৈভব অরোরার অনেক বাইরের ডেলিভারিকে দৃষ্টিনন্দন ‘হেলিকপ্টার’ শটে কাভারের Read more...

১০ জনের বার্সেলোনাকে হারিয়ে এগিয়ে গেল অ্যাতলেটিকো

ক্যাম্প ন্যুতে দাপুটে পারফরম্যান্সের পরও হেরে বড়সড় হোঁচট–ই খেয়েছে বার্সেলোনা। মূলত ৪৫ মিনিটেরও বেশি সময় তারা একজন কম নিয়ে খেলায় অ্যাতলেটিকো মাদ্রিদ সুযোগের পুরো সদ্ব্যবহার করেছে। বিপরীতে আক্রমণের ঝড় তুললেও ফিনিশিংয়ের ব্যর্থতায় ভুগেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। দিয়েগো সিমিওনের দল ২-০ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে Read more...

বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন মাসের Read more...

বিশ্বকাপ দলে থাকার লড়াইয়ে নেইমারের হঠাৎ অস্ত্রোপচার

ব্রাজিলিয়ান তারকা তার শেষ আশা আঁকড়ে ধরে আছেন। নেইমার জুনিয়র তার সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে তার সাধ্যমতো সবকিছু করে চলেছেন। সান্তোস তারকা আবারো ছুরি-কাঁচির নিচে গেছেন।  মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, হঠাৎ অস্ত্রোপচার করিয়েছেন নেইমার। কুয়েঙ্কার বিপক্ষে কোপা সুদামেরিকানার প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সান্তোস ম্যানেজার Read more...