খেলা সংবাদ

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের ইতি

ক্রিস্টিয়ানো রোনালদো আগেই জানিয়ে দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জয়ের স্বপ্নকে জীবিত রাখতে শেষ ষোলোর ম্যাচে নেমেছিলেন এই পর্তুগিজ মহাতারকা। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না। ইনজুরি সময়ের নাটকীয় এক গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। আর সেই সঙ্গে বিশ্বকাপ Read more...

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’

মেটলাইফ স্টেডিয়ামের যে সবুজ ঘাসে ১৬ বছর আগে এক চঞ্চলা তরুণ হিসেবে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রেখেছিলেন, ২০২৬ বিশ্বকাপের মঞ্চে সেই মাঠেই যেন বৃত্ত পূরণ করলেন নেইমার জুনিয়র। নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রাজিলের বিদায়ের পর, কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের প্রকাশ্য ইঙ্গিত দিলেন এই সেলেসাও জাদুকর। সরাসরি অবসরের কথা না জানালেও Read more...

ফিটনেস পরীক্ষায় পাস রাফিনিয়া, থাকবেন দলে

গ্রুপ পর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলের বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া। তার জায়গায় একাদশে ঢুকে ভালো খেলেছেন ১৯ বছর বয়সী বোর্নামাউথ রাইট উইঙ্গার রায়ান। নরওয়ের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন এই তরুণ। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, রাফিনিয়া থাকবেন বেঞ্চে এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ সময়ে খেলবেন।  রোববার বাংলাদেশ সময় Read more...

এমবাপ্পের পেনাল্টিতে কোয়ার্টারে ফ্রান্স

জার্মানিকে বিদায় করে রূপকথা লেখা প্যারাগুয়ের দৌড় এবার থামিয়ে দিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। যুক্তরাষ্ট্রের লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে লাতিন আমেরিকার দেশটিকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডাকে বিদায় করে আসা আফ্রিকার Read more...

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

ম্যাচের শুরুতে মরক্কো শিবিরে ধাক্কা লাগে। ২২ মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দলটির আক্রমণের সেরা ভরসা ইসমাইল সাইবারি। ওই ধাক্কা সামলে কানাডার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আফ্রিকার দল মরক্কো। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। শনিবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে শুরু হওয়া ম্যাচে বলের দখল, আক্রমণে শুরু থেকে মরক্কোর Read more...

ঢাকায় নওগাঁ টেকনিক্যাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন এইচই টেকনোলজি

‘নওগাঁ টেকনিক্যাল মেম্বার’ সংগঠনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেকনিক্যাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬। গতকাল শুক্রবার (৩ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আদিয়াত ওয়ারিয়র্সকে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এইচই টেকনোলজি। এটি ছিল নওগাঁ টেকনিক্যাল মেম্বার Read more...

ম্যাচ জিতেও কেপ ভার্দেকে কুর্নিশ মেসির

রেকর্ড গড়ার রাত, কিন্তু আলোচনার বড় অংশজুড়ে জায়গা করে নিল কেপ ভার্দের দুর্দান্ত লড়াই। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নবাগত আফ্রিকান দলটিকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ে গড়ানো এই রুদ্ধশ্বাস ম্যাচ শেষে নিজের অর্জনের চেয়ে প্রতিপক্ষের লড়াকু মানসিকতার কথাই বেশি বললেন লিওনেল মেসি। মায়ামির Read more...

আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি

বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সাফল্য মানেই কি রেফারি কিংবা আয়োজক কমিটির বিশেষ কোনো আনুকূল্য? সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলবিসেলেস্তেদের বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ নতুন কিছু নয়। তবে এত দিন এসব আলোচনা বাতাসে ভেসে বেড়ালেও, এবার সেই বিতর্ক সরাসরি আছড়ে পড়ল বিশ্বচ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেই। আর তাতেই বেশ চটেছেন আর্জেন্টিনা Read more...

৩২টি বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

তিন দিনের উত্তেজনা, লড়াই আর হাজারো তরুণের উচ্ছ্বাস শেষে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পর্দা নামল আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬-এর। ৩০ জুন রাতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তবে এই আসরের সবচেয়ে বড় Read more...

ইয়ামালকে থামাতে বিশেষ কৌশল অস্ট্রিয়ার

শেষ বত্রিশের লড়াইয়ে আজ রাতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনের মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া। তবে স্পেনকে নিয়ে যতটা না ভাবছেন অস্ট্রিয়ান কোচ রালফ রাংনিক, তার চেয়ে বেশি ভাবছেন লামিন ইয়ামালকে নিয়ে। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১৮ বছর বয়সী এই স্প্যানিশ বিস্ময়বালককে আটকে রাখাই তার দলের প্রধান লক্ষ্য। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে ধীরে ধীরে ছন্দে Read more...

মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে, এবার চোখ বিশ্বরেকর্ডে

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই নিজের ভয়ংকর রূপ দেখালেন কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে জিতিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন ফরাসি অধিনায়ক। একই সঙ্গে ব্যক্তিগত অর্জনেও ছুঁয়ে ফেলেছেন নতুন এক মাইলফলক। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৬-এ উন্নীত করেছেন এমবাপ্পে। Read more...

ডাচদের স্তব্ধ করে টাইব্রেকার ভাগ্যে শেষ ষোলোতে মরক্কো

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের ৩০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষেও ভাঙেনি ১-১ গোলের সমতা। অবশেষে মেক্সিকোর মন্টেরেই স্টেডিয়ামে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করল মরক্কো। ফেভারিট ডাচদের রুখে দিয়ে আরও একটি রূপকথার জন্ম দিল আফ্রিকান সিংহরা। পেনাল্টি শুটআউটে দুই দলেরই প্রথম পাঁচ শটের দুটি করে মিস হলে ম্যাচ Read more...