অর্থনীতি সংবাদ

অগ্রণী ব্যাংকের ১৭তম বার্ষিক সাধারণ সভা

অগ্রণী ব্যাংক পিএলসির ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। সভায় সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল।  সভায় পরিচালনা পর্ষদের পরিচালক Read more...

গ্লোবাল ইসলামী ব্যাংকের নড়াইল শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

গ্লোবাল ইসলামী ব্যাংকের নাড়াইল শাখা রোববার (২ জুন) নতুন ঠিকানা ‘হাসিব প্লাজা’, ৮১৮ যশোর নড়াইল সড়ক, নড়াইল পৌরসভা, নড়াইলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। পূর্বে এই শাখার কার্যক্রম জমাদ্দার টাওয়ার, ৬৯ যশোর রোড, নড়াইল পৌরসভা, নড়াইল হতে পরিচালিত হতো। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থেকে শাখাটির Read more...

নতুন ঠিকানায় প্রিমিয়ার ব্যাংকের মিরপুর সেকশন-১ শাখা

বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে রোববার (২ জুন) দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির মিরপুর সেকশন-১ শাখা নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর আনুষ্ঠানিকভাবে মিরপুরের রবিউল প্লাজার তৃতীয় তলায় (প্লট নং শি-১/খ, রোড নং ১, সেকশন-১) Read more...

বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচারের ১১তম আসর উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর সহযোগিতায় বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার (বিএইএ)-এর ১১তম আসরের উন্মোচন করেছে। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর হোটেল আমারির ইডেন গ্র্যান্ড বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা করা Read more...

ব্র্যাক ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ব্র্যাক ব্যাংক পিএলসি’র শেয়ারহোল্ডারবৃন্দ ২০২৩ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন। তাদের মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড আকারে বণ্টিত হবে। বৃহস্পতিবার (৩০ মে) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়। এজিএম এ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার Read more...

দেশী ব্যাংকের ব্যর্থতায় ব্যবসা ও মুনাফা বাড়ছে বিদেশী ব্যাংকের

উচ্চ খেলাপি ঋণ, ভঙ্গুর মূলধন কাঠামো আর অদক্ষ ব্যবস্থাপনায় ক্রমেই দুর্বল হচ্ছে দেশী ব্যাংকগুলো। মুনাফা কমে যাওয়ার পাশাপাশি ব্যবসাও সংকুচিত হয়ে আসছে দেশের অনেক ব্যাংকের। দেশী ব্যাংকের ব্যর্থতার সুযোগে ব্যবসা ও মুনাফা বাড়ছে বিদেশী ব্যাংকগুলোর। ২০২৩ সালে দেশে কার্যক্রম চালানো প্রায় সবক’টি বিদেশী ব্যাংকই রেকর্ড মুনাফা পেয়েছে। এসব ব্যাংক Read more...

৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল প্রিয়শপ

বাংলাদেশের শীর্ষ বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ, প্রি-সিরিজ এ  রাউন্ডে ৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ তাদের সেবার পরিধি দেশব্যাপী ছড়িয়ে দিবে এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদেরকে ডিজিটালাইজেশনের উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল Read more...

লঙ্কাবাংলা থেকে সহজে ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক সুবিধা পাবে প্রিয়শপের খুচরা বিক্রেতারা

খুচরা বিক্রেতাদেরকে সহযোগিতার জন্য দেশীয় বিটুবি মার্কেটপ্লেস প্রিয়শপ ডটকম এবং লঙ্কাবাংলা এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিয়শপ ডটকমের খুচরা বিক্রেতারা সহজে লঙ্কাবাংলা থেকে প্রিয়শপ-লংকা বাংলা কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। চুক্তি স্বাক্ষর করেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা Read more...

ফের ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

টানা তৃতীয়বারের মতো ওয়ালটনের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আগামী দুই বছরের জন্য তরুণ এ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স খাতের শীর্ষ প্রতিষ্ঠান ‘ওয়ালটন’। এর আগে ২০১৫ সালে মিরাজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক থাকার সময় দুই বছরের Read more...

ওয়ালটনের নতুন চমক সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের ফ্রিজ

স্থানীয় বাজারে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের নতুন চমক হচ্ছে এক দরজা বিশিষ্ট সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের রেফ্রিজারেটর। ছোট পরিবার থেকে শুরু করে ব্যাচেলর, ফার্মেসি, হাসপাতাল, হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, দোকনে ব্যবহার উপযোগি ওয়ালটনের এই মডেলের রেফ্রিজারেটর। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে অত্যাধুনিক রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং Read more...

সংযুক্ত আরব আমিরাতে ওয়ালটন পণ্য রপ্তানির সহযোগিতার আশ্বাস: ইউএই রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি খাসেইফ আল হামুদি বলেছেন, ওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্টগুলো অত্যন্ত সুন্দর ও অত্যাধুনিক। ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং আইটি পণ্য আন্তর্জাতিক গুণগতমানসম্পন্ন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে তৈরি ওয়ালটন পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। দুবাইকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের Read more...

যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স ‘বাইকরি ডটকম’

নিজস্ব ডেলিভারি সেবার মাধ্যমে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স প্রতিষ্ঠান ‘বাইকরি ডটকম’ (www.Buykori.com)। তারা অনলাইন কেনাকাটায় গ্রাহকদের ভোগান্তিহীন অভিজ্ঞতা দিতে নিজস্ব ডেলিভারি ইকোসিস্টেম এবং ড্রপ-শিপিংয়ের মাধ্যমে বিজনেস টু বিজনেস (বিটুবি), বিজনেস টু কাস্টমার (বিটুসি) ও পাইকারিতে পণ্য সরবরাহ করবে।  মঙ্গলবার Read more...