অর্থনীতি সংবাদ

ইউসিবির আমানতে ৩ গুণের বেশি প্রবৃদ্ধি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আমানতে সাফল্যের নজির গড়েছে। ২০২৪ সালে যেখানে এই ব্যাংকের আমানতে প্রবৃদ্ধি হয়েছিল ৪ হাজার ৮২ কোটি টাকা, সেখানে সদ্য বিদায়ী ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৩ হাজার কোটি টাকায় উঠেছে। অর্থাৎ এক বছরে আমানত তিন গুণের বেশি বেড়েছে, যা ইউসিবির ইতিহাসে আগে কখনো হয়নি। আমানতের সফলতা উদ্‌যাপনে ইউসিবির প্রধান কার্যালয়সহ Read more...

রামগঞ্জের ১১১ শিক্ষার্থীকে বৃত্তি দিল স্মার্ট

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১১১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট একাডেমি ও স্মার্ট ফাউন্ডেশন। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) স্মার্ট একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি Read more...

কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব

গ্রাহকদের জন্য বিশেষ ডাইনিং সুবিধা নিশ্চিত করতে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি ঢাকার ঝিল ম্যায়েস্ট্রিয়া প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া Read more...

প্রাইম ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

 প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর কর্মীরা মুনাফা ভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল Read more...

মিডল্যান্ড ব্যাংকের কর্মী ও তাঁদের নির্ভরশীলরা মেটলাইফ বাংলাদেশের বীমা সেবার আওতায় আসছেন

 মিডল্যান্ড ব্যাংক পিএলসি. তার কর্মী ও তাঁদের নির্ভরশীলদের জন্য বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংকের প্রায় ৬০০ জন স্থায়ী কর্মী দুর্ঘটনা, অক্ষমতা এবং মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষা পাবেন। পাশাপাশি, Read more...

বিজ্ঞাপনের সোয়া ৮ কোটি টাকা লুট, ইকবাল-মুশের্দীসহ আসামি ১৫

বিজ্ঞাপন প্রচারের নামে ৮ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচবিএম ইকবাল তার দুই ছেলে, সাবেক এমপি সালাম মুর্শেদী ও বিএইচ হারুণ এবং ব্যাংকের শীর্ষ কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা Read more...

থাইল্যান্ড থেকে কেনা হচ্ছে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন তেল

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এক কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে এই তেল আনা হবে। মঙ্গলবার(৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এজেন্ডা সূত্রে Read more...

ইউসিবির অর্থ আত্মসাৎ, ৩৬ জনের বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি Read more...

মেয়র মামদানির সামনে ৪ চ্যালেঞ্জ

২০২৬ সালের প্রথম দিনে তীব্র শীত উপেক্ষা করে হাজারো নিউইয়র্কবাসীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ গ্রহণ করেছেন শহরটির নতুন মেয়র জোহরান মামদানি। প্রগতিশীল ডেমোক্র্যাট এই নেতা তার অভিষেক ভাষণে নিউইয়র্ক সিটিকে কেন্দ্র করে এক নতুন গল্পের সূচনা করার অঙ্গীকার করেন, যেখানে নিরাপত্তা, সাশ্রয়ী জীবনযাপন ও সমৃদ্ধি হবে মূল লক্ষ্য। Read more...

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের জালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও কাজিম

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর একজন উপসহকারী পরিচালককে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির Read more...

মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে  মোঃ নাজমুল হুদা সরকারের পদোন্নতি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মোঃ নাজমুল হুদা সরকারকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে, যা ১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হবে। এই পদোন্নতির আগে, মোঃ নাজমুল হুদা সরকার ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২৭ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন Read more...

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মো: জাফর ছাদেকের পদোন্নতি

বিশিষ্ট ব্যাংকার জনাব মো: জাফর ছাদেক, এফসিএ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি লাভের পূর্বে মো: জাফর ছাদেক ব্যাংকে এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিভিশন (পিএসডি), কমন সার্ভিসেস Read more...