তথ্য প্রযুক্তি সংবাদ

টঙ্গীতে ভিভো ফোন বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে রক্ষা পেল পরিবার

এবার টঙ্গীর একটি আবাসিক এলাকায় রবিবার (২১ জুন) ভিভো ব্র্যান্ডের একটি স্মার্টফোন বিস্ফোরিত হয়েছে। ভিভো মোবাইল বিস্ফোরণ হওয়ার ঘটনায় ওই পরিবারে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় অসুস্থ অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে ছিলেন বাড়ির এক গৃহবধূ। হঠাৎ তিনি অনুভব করেন, তার ব্যবহৃত vivo Y20 মডেলের ফোনটি অস্বাভাবিক ভাবে গরম হয়ে যাচ্ছে। Read more...

বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি

২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ভুয়া স্ট্রিমিং, বেটিং ও ম্যাচ পূর্বাভাস ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার চেষ্টা বাড়ছে বলে সতর্ক করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ১১ জুন টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে বিশ্বকাপের অফিসিয়াল Read more...

কারকোপোলোর জিপিএস ট্র্যাকিংয়ে চট্টগ্রামে চুরি হওয়া গাড়ি পাঁচ ঘণ্টায় উদ্ধার

চট্টগ্রাম থেকে চুরি হওয়া একটি ব্যক্তিগত গাড়ি কারকোপোলো জিপিএস ট্র্যাকিং প্রযুক্তির সহায়তায় মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কারকোপোলোর তাৎক্ষণিক অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার ফলে গাড়িটি দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে। গত শনিবার কক্সবাজারের একটি স্বনামধন্য হোটেলের Read more...

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

দেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার ঢাকায় আজ তাদের নতুন সার্ভিস ‘প্রিমিয়ার প্লাস’ চালুর ঘোষণা দিয়েছে। নতুন এই সেবার মাধ্যমে যাত্রীরা নতুন মডেলের সেডান গাড়ি এবং উচ্চ রেটিংপ্রাপ্ত চালকের সেবা পাবেন, যা নগরজীবনের যাতায়াতে আরও আরামদায়ক ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। উন্নতমানের যাতায়াত ও বাড়তি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রত্যাশী Read more...

হেলিও স্মার্টফোনের নতুন সেনসেশন, হেলিও ৪৬

স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ৪৬। চোখ ধাঁধানো পারফরম্যান্স, প্রাণবন্ত ডিসপ্লে এবং আধুনিক ক্যামেরা প্রযুক্তি নিয়ে সাশ্রয়ী দামে বাজারে আসা হেলিও ৪৬ বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম বলে মনে করছেন প্রযুক্তিপ্রেমীরা। তাঁদের মতে হেলিও ৪৬ প্রমান করে দিবে প্রিমিয়াম অভিজ্ঞতা মানেই বাড়তি খরচ নয়।   হেলিও Read more...

আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে!

বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো নিয়ে এসেছে তাদের বিশেষ বিশ্বকাপ ক্যাম্পেইন ‘শ্যুট অ্যান্ড উইন – মেক ইউর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা আকর্ষণীয় উপহার জিতে নিতে পারবেন, উপভোগ করতে পারবেন বিশেষ ছাড় এবং বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসবকে আরও আনন্দময় ও Read more...

আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

 গ্লোবাল ইনোভেটিভ এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো, যা জনপ্রিয় স্পার্ক সিরিজের সর্বশেষ সংযোজন। ফ্ল্যাগশিপ-লেভেলের প্রটেকশন, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্ট এআই সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের চাহিদা Read more...

দেশের বাজারে লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ

গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এলওকিউ ১৫এএইচপি৯ (LOQ 15AHP9) মডেলের গেমিং ল্যাপটপ, যেখানে পারফরম্যান্স, ডিসপ্লে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় দেখা যায়। ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৮৬৪৫এইচএস  প্রসেসর, যা ৬ কোর, ১২ থ্রেড এবং সর্বোচ্চ ৫ গিগাহার্জ বুস্ট ক্লক স্পিড সমর্থন করে। এর সঙ্গে থাকা এনভিদিয়া জিফোর্স Read more...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করেছে। দেশব্যাপী ডিজিটাল সংযোগের অগ্রগতি এবং গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধিতে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান আজ রবিবার, ১৪ জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত এক Read more...

চীনের চাপে ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে যাচ্ছে মেটা

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার ২ বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। প্রতিষ্ঠান দুটির মধ্যে কার্যক্রম আলাদা করার কাজ শুরু করেছে মেটা। বন্ধ করা হয়েছে তথ্য আদান–প্রদানও। প্রযুক্তি নিরাপত্তার কারণ দেখিয়ে প্রায় দুই মাস আগে বেইজিং ম্যানুস বিক্রির নির্দেশ দিয়েছিল। এর পরই মেটা প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থায় প্রবেশ Read more...

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

‘য্যানন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক সমৃদ্ধ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের নতুন স্মাটফোনটির মডেল ‘য্যানন এক্স২২ ৫জি’। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে থাকছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর। ফলে এই ফোনের সার্বিক পারফরমেন্স হবে দারুণ। Read more...

এআই ব্যবহার করে কোটি ডলারের প্রতারণা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বড় সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে মামলা করেছে গুগল। প্রতিষ্ঠানটির অভিযোগ, ‘আউটসাইডার এন্টারপ্রাইজ’ নামের একটি চীনা সাইবার অপরাধী নেটওয়ার্ক ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক বার্তার মাধ্যমে লাখো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। গুগলের অভিযোগ অনুযায়ী, চক্রটি ৯ হাজারের বেশি ভুয়া Read more...