জাতীয় সংবাদ

হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত

হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলার আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদনটি খারিজ করে দিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে পরবর্তীতে উচ্চ Read more...

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন ৫টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধির ২টি প্রকল্প।  মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন Read more...

হাম ও উপসর্গে মৃত্যু ৮

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯২ শিশু হামে আক্রান্ত হয়েছে। সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৯২ জন হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮০ হাজার Read more...

আগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই

প্রাথমিক ও মাধ্যমিকে ২০২৮ সাল থেকে নতুন পাঠ্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে এর আগেই আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই যুক্ত হচ্ছে বলে তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সোমবার সচিবালয়ে Read more...

ড. ইউনূসের বিরুদ্ধে এমপি শেখ মজিবুরের মামলার আবেদন

হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন Read more...

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের Read more...

হিলি সীমান্তেও পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাদের ৫ নাগরিককে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার সময় ঘাসুড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।  তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কোনো মানুষ Read more...

পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উপরে তুলতে সক্ষম হয়।  এর আগে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স বাসটি সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে, ফেরি কবরী কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে ফেরির বিপরীত Read more...

রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (৭ জুন) থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। নতুন সময়সূচির আওতায় মেট্রোরেলে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। ফলে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে Read more...

অত্যাধুনিক ও উন্নত আইসিইউ-এনআইসিইউ সেবা দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবার ব্রত্য নিয়ে ১৯৯৭ সাল থেকে আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা প্রদান করে আসছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আধুনিক মানসম্মত ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি Read more...

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি Read more...

মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ

মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই তরুণদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর মুগদায় মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে Read more...