জাতীয় সংবাদ

ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, দিলকুশায় উত্তেজনা

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ‘সচেতন গ্রাহক ফোরামের’ সদস্যরা। একই সঙ্গে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের পদত্যাগের দাবিও জানিয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ কর্মসূচি শুরু হয়। Read more...

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামানের ইন্তেকাল

এম. মুনির-উজ-জামান, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন সিএসপি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত, গতকাল ১০ই জিলহজ, ২৮শে মে, দুপুর ২:০০ ঘটিকায় বার্ধক্যজনিত জটিলতায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর দুঃখজনক মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, কৃতি গুণী শীর্ষ আমলা, কূটনীতিক Read more...

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর Read more...

তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে শিশু মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীর মনোহরদীতে বৃহস্পতিবার Read more...

সদরঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

সদরঘাটে ভারী বৃষ্টির কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণায়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ আজ মঙ্গলবার বেলা সোয়া ১২টায় এ তথ্য জানান।  এদিকে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার Read more...

হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগে ৩ জন ছাড়াও রাজশাহী, Read more...

ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলী-সাংসদদের সংবর্ধনা দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। একই সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার–২০২৬ পাওয়া প্রকৌশলী ড. মোহাম্মদ আব্দুল বাকী–কেও সম্মাননা জানানো হয়েছে। আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির Read more...

ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মো. শাখাওয়াত হোসেন

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেনকে “ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬” প্রদান করা হয়েছে।  সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ২য় TOAB International Tourism Award 2026 (TITA)-এ তাকে এ সম্মাননা দেওয়া Read more...

চার বছরের জন্য ইউজিসির সদস্য নিযুক্ত হলেন গবেষক ড. আব্দুল্লাহ আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের বিশিষ্ট অধ্যাপক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও গবেষক ড. আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ শনিবার (২৩ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই গুরুত্বপূর্ণ Read more...

হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১২ জনে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে হাম উপসর্গে ১২ ও নিশ্চিত হামে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ১৩২ শিশু। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  স্বাস্থ্য অধিদপ্তর Read more...

ঈদযাত্রা শুরু : সড়ক-রেল-নৌপথে বিশেষ প্রস্তুতি

ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হচ্ছে আজ শনিবার (২৩ মে)। ঈদ সামনে রেখে সড়ক, রেল ও নৌপথে বিশেষ প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকের যাত্রার অগ্রিম টিকিটও ১০ দিন আগে থেকে বিক্রি করা হয়েছে। রেলপথে ভোর ৬টায় ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঈদযাত্রা শুরু হয়। Read more...

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই

হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশু মারা গেছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা Read more...