জাতীয় সংবাদ

ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের জমায়েত আজ, আসতে পারে কর্মবিরতির ঘোষণা

ঢাকায় আজ বড় ধরনের জমায়েতে মিলিত হচ্ছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীরা। সরকার ঘোষিত বাড়িভাড়া ভাতা বাড়ানোকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাবেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, সমাবেশ থেকে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি না মানা হলে Read more...

প্রদীপ জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রদীপ জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় অদ্রিবা (৮) ও তূর্য (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী ফৌজুল আজিম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, Read more...

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে পাওয়া যাচ্ছে না। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। তিনি জানান, ৩টি মামলায় ২৫ জন সেনা Read more...

কাকরাইলে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে। পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। আজ শনিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ট্রাকে Read more...

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস আজ। প্রতিবছর ১১ অক্টোবর দিবসটি পালন করে থাকে বিশ্ববাসী। দিবসটি মেয়েদের দিন হিসেবেও পরিচিত। এবার কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই : সংকটের সামনের সারিতে মেয়েরা’। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এই দিবসটি পালন করা হয়েছিল। লিঙ্গ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। Read more...

দেশে ফিরলেন শহিদুল আলম

ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে ভোর ৫টার কিছুক্ষণ পর তিনি বের হয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় গ্লোবাল সামুদ ফ্লোটিলার সঙ্গে তার সেই Read more...

অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মনীষী অতীশ দীপঙ্করের জ্ঞান, দর্শন, ধর্মচর্চা, কর্ম, শিক্ষা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে জন্মভূমি বাংলাদেশে তার নামে একটি বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান কেন্দ্র (বৌদ্ধ বিহার) আয়োজিত কঠিন Read more...

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যার ফলে রাজধানীবাসী আজ গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।  শনিবার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে Read more...

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, এদিন Read more...

সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের মৃত্যু

সাবেক নৌপ্রধান অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। আজ শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সরওয়ার জাহান নিজাম স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা Read more...

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, পরিবর্তন হবে না তাপমাত্রায়

রাজধানী ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার Read more...

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন

শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ের জামাই সারোয়ার জাহান বলেন, হৃদরোগের চিকিৎসায় Read more...