অর্থনীতি সংবাদ

যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। শুক্রবার (১ আগস্ট) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের Read more...

বাংলাদেশ ফাইন্যান্সের গুলশান শাখার শুভ উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি রাজধানীর প্রাণকেন্দ্র গুলশানে তাদের গুলশান শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন এই শাখাটি গুলশান ১ এর টাওয়ার অব আকাশ, ৫৪ গুলশান অ্যাভিনিউতে অবস্থিত। নতুন শাখাটি বাংলাদেশ ফাইন্যান্সের পূর্ণাঙ্গ আর্থিক সেবা প্রদানের পাশাপাশি গ্রাহকদের পুঁজিবাজার সংশ্লিষ্ট Read more...

দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি ও সেবার সুযোগ বৃদ্ধিতে বাংলালিংক ও বিকাশ-এর অংশীদারিত্ব

উন্নত ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সাথে এক কৌশলগত অংশীদারিত্ব করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অংশীদারিত্বের ফলে, গ্রাহকেরা এখন বিকাশের মাধ্যমে এসএমএস-ভিত্তিক সমাধান, ডেটা প্যাকেজ সেবা ও সহজ পেমেন্ট সুবিধা উপভোগ করবেন।   সম্প্রতি, Read more...

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের পদত্যাগ

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। গত ২৮ জুলাই, ২০২৫ অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকটির চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এর আগে চলতি বছরের ৪ মে, নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে তিন মাসের ছুটিতে পাঠিয়েছিলো ব্যাংকের পরিচালনা পর্ষদ। যা আগামী ৪ আগস্ট পর্যন্ত কার্যকর ছিলো। এই সময় ব্যাংকের Read more...

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. মাসুদ রানা এফসিএ

পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. মাসুদ রানা এফসিএ। এর আগে তিনি ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত ছিলেন। তাঁর এই পদোন্নতি ১ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হবে।  ২০১৯ সালের অক্টোবর মাসে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর থেকে এম. মাসুদ রানা ব্যাংকটির ফাইন্যান্সিয়াল Read more...

নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত

নীতি সুদহার একই রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করলো বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামলেই প্রধান নীতি সুদহার কমানো হবে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন আগামী ডিসেম্বরে ৭ দশমিক ২ এবং জুনে ৮ শতাংশ অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণ গত জুনে ৯ দশমিক ৮ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে Read more...

শুল্ক কমানোর সবুজ সংকেত পেলো বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনেই পাল্টা শুল্ক কমানোর সবুজ সংকেত পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, এজেন্ডা অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৯ জুলাই ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক কমানো হবে বলে দেশটির বাণিজ্য প্রতিনিধির দফতরের কর্মকর্তাদের কাছ থেকে Read more...

অত্যাধুনিক সেবা নিয়ে নতুন ঠিকানায় এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা

অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা নিয়ে এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা এখন নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করেছে। বিটিআই ল্যান্ডমার্ক ১৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকায় এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  রোববার (২৭ জুলাই) নতুন ঠিকানায় কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ। এ সময় তিনি বলেন, ‘স্থান Read more...

পদত্যাগ করলেন মেঘনা ব্যাংকের এমডি আহসান খলিল

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। রবিবার (২৭ জুলাই) ব্যাংকের চেয়ারম্যান বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। যার অনুলিপি কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া হয়েছে। গত বছর এপ্রিলে মেঘনা ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন তিনি। মেঘনা ব্যাংক সূত্র জানায়, পরিচালনা পর্ষদের সাথে বনিবনা না হওয়ায় কাজী আহসান খলিল পদত্যাগ করেছেন। Read more...

চাকরি পুনর্বহালের দাবিতে আল-আরাফাহ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি

চাকরি পুনর্বহালের দাবিতে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। আজ সোমবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় ব্যানার, বিভিন্ন ধরনের ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কর্মসূচি থেকে অবিলম্বে চাকরি ফেরত দেওয়ার দাবি জানান চাকরিচ্যুত Read more...

কমিউনিটি ব্যাংকের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য ইসলামিক ব্যাংকিং প্রশিক্ষণ চালু

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় থাকা একটি ডেডিকেটেড ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করার কৌশলগত প্রযুুক্তির অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আনুষ্ঠানিকভাবে "ইসলামিক ব্যাংকিং এবং শরিআহ্সম্মত অর্থায়ন (আইবিসিএসএফ)" শীর্ষক একটি সার্টিফিকেট কোর্স চালু করেছে। উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (অ্যাডমিন), Read more...

সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান হোসেন খালেদ

বেসরকারি সিটি ব্যাংকের পরিচালক হোসেন খালেদ ব্যাংকটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  হোসেন খালেদের আগে ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন পারটেক্স ষ্টার গ্রুপের চেয়ারম্যান আজিজ আল কায়সার।    বিজ্ঞপ্তিতে Read more...