খেলা সংবাদ

প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ইতিহাস লিখল যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে কোচ মরিসিও পচেত্তিনোর দল। এর আগে বিশ্বকাপের কোনো ম্যাচে একবারে ৪ গোল করতে পারেনি যুক্তরাষ্ট্র। গ্যালারিতে সেদিন তারার মেলা বসেছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যুক্তরাষ্ট্রের Read more...

ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের

ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম রেঙেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের লাল-সাদার মিশ্রিত রঙে। বিশ্বকাপের অন্যতম আয়োজকরা নিজের ফুটবলভক্তদের নিরাশ করেনি। দাপুটে পারফরম্যান্সে তারা লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছে। ১৯৯৪ সালের পর বিশ্বকাপ ফিরেছে যুক্তরাষ্ট্রে। তারা এবার বড় লক্ষ্য নিয়ে নেমেছে ফিফার এই মেগা Read more...

বিশ্বকাপের মঞ্চ কাঁপালেন ‘নকল’ শাকিরা?

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির আজতেকায় পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ল্যাটিন পপ কুইন শাকিরা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের সঙ্গে মঞ্চে আসরের অফিশিয়াল থিম সং ‘ডাই ডাই’ গেয়ে কোটি কোটি দর্শককে মাতিয়েছেন তিনি। কিন্তু তার পারফরম্যান্সের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু Read more...

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ব্রিতো আর নেই। কিংবদন্তি এই সেন্টার ব্যাক ৮৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল (বৃহস্পতিবার) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রিতোর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সিবিএফ। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের হয়ে ৬১টি ম্যাচ Read more...

৪৮ দেশের ফুটবলের মহাযুদ্ধ শুরু হচ্ছে আজ

গত চারটা বছর ধরে গোটা পৃথিবী দেখছে, কোথাও না কোথাও যুদ্ধ চলছে। এমনও হয়েছে রাতে ঘুমাতে যাওয়ার আগে যুদ্ধ থেমে যাওয়ার খবরটা সকালে ঘুম ভাঙার আগেই পালটে গেছে, আবার যুদ্ধ শুরু। এভাবেই পৃথিবীর ৮০০ কোটি মানুষকে যুদ্ধ শব্দটা শুনতে শুনতে যুদ্ধ আলোচনায় বসবাস করতে হচ্ছে। বিশ্বকাপ ফুটবলেও যুদ্ধ ঢুকে গেছে। এই আসরে যুদ্ধ আলোচনায় ঢুকে গেছে যুক্তরাষ্ট্র-ইরান। Read more...

যুক্তরাষ্ট্রে পৌঁছেই কড়া নিরাপত্তা তল্লাশির মুখে ব্রাজিল

ফিফা বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে ব্রাজিল ফুটবল দলকে। বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জার্নাল ও গ্লোবো জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবতরণের পর ব্রাজিল দলের খেলোয়াড়, Read more...

২১ বছর পর অস্ট্রেলিয়া বধ বাংলাদেশের

ওয়ানডেতে আগের ২২ বারের দেখায় মোটে একটি জয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে ২০০৫ সালের সেই ঐতিহাসিক জয়ের স্মৃতিতে ধুলোর আস্তর পড়েছিল। দীর্ঘ ২১ বছর অপেক্ষার পর অবশেষে অস্ট্রেলিয়া বধের স্বাদ পেল  বাংলাদেশ। এবার নতুন ইতিহাস লেখা হলো মিরপুরে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।  মিরপুরে টস হেরে আগে Read more...

নেইমারকে নিয়ে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর এল। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার জুনিয়রের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। গত মাসে স্ক্যানে নেইমারের পায়ের পেশিতে গ্রেড-২ মাসল টিয়ার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন, সেরে উঠতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এই Read more...

ওয়েসলির চোটে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে অন্যতম দ্রুতগতির ফুটবলার ওয়েসলি। রোমার রাইট-ব্যাকের এই গতি কাজে লাগানোর জন্যই কৌশলে কিছুটা পরিবর্তন এনেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু গত শনিবার মিসরের বিপক্ষে ২-১ গোলে জেতা প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন ওয়েসলি। তাঁর চোটে ব্রাজিল কোচের পরিকল্পনায় বড় ধাক্কার শঙ্কা তৈরি হয়েছে। অবশ্য এখনও ওয়েসলিকে নিয়ে চূড়ান্ত Read more...

তরুণদের খেলাধুলায় ফেরাতে গাংনীতে বসুন্ধরা শুভসংঘের তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি

মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ফুটবল দল ও ক্লাবের খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হবে।একই সঙ্গে তরুণদের মধ্যে Read more...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

 গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬ আরও কাছাকাছি নিয়ে আসছে। যেকোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহারকারী দর্শকরা বায়োস্কোপ+–এ বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।  ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই টুর্নামেন্টটি বায়োস্কোপ+ ছাড়াও মাইজিপি এবং Read more...

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

দেশের বাস্কেটবলের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো। বসুন্ধরা স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের চমৎকার উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার (২ জুন) এই বিশ্বমানের ভেন্যুটি পরিদর্শনে যান বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ Read more...