খেলা সংবাদ

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো

দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর গ্রুপ পর্বের দলবিন্যাস চূড়ান্ত হয়েছে। ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রস্তুতি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।   সাফ অর্ডিনারি কংগ্রেস ২০২৬-এর পর আয়োজিত এই অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ফুটবল Read more...

মেসিদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করলেই কড়া শাস্তি

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে একের পর এক বিতর্কের পর এবার মেসিদের সুরক্ষায় নতুন আইনি উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির সরকার। প্রস্তাবিত এক সরকারি আদেশে বিদেশি নাগরিকদের উসকানিমূলক, ঘৃণামূলক বা হেনস্তামূলক বক্তব্য ও আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হচ্ছে। আর্জেন্টিনার নাগরিকদের হেনস্থা বা মারধর করা হলেও তা এই আওতায় পড়বে। ফরাসি Read more...

বিশ্বকাপ স্বত্ব বিক্রি থেকে পিছু হটলেন ফিফা সভাপতি

বাংলাদেশ সময় ভোর পৌঁনে ছয়টা। ফিফার আনুষ্ঠানিক প্রেস রিলিজ। মেইলের বিষয়- ফিফা সভাপতির আরোপিত বিবৃতি। মেইলের বিষয় ছিল ‘ফিফা সভাপতির আরোপিত বিবৃতি’। চার প্যারার এই চিঠির মূল বক্তব্য ছিল, বিশ্বকাপ স্বত্ব বিক্রির বিষয়ে ফিফা আর কোনো পদক্ষেপ নেবে না। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ৪০ মিলিয়ন ডলারের অনুদানের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের ২১১টি Read more...

প্রতিদিন স্বপ্ন দেখতাম মেসির সঙ্গে খেলব: ক্যাসেমিরো

বহু বছর প্রতিপক্ষ হিসেবে লড়েছেন। কখনও রিয়াল মাদ্রিদের জার্সিতে, কখনও ব্রাজিল জাতীয় দলের হয়ে। সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর এবার একই দলে খেলার সুযোগ পাচ্ছেন লিওনেল মেসির সঙ্গে। আর সেই অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ লুকাতে পারলেন না ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে Read more...

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে ফিফা বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে। এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। তাদের ৫৫টি দেশ বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তাদের মতো বিশ্বকাপ বয়কট অর্জনের সিদ্ধান্ত না নিলেও মধ্য ও উত্তর আমেরিকান ফুটবল সংস্থার (কনকাকাফ) ৪১টি দেশ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।  উয়েফা Read more...

আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু ফিফার

বিশ্বকাপ শেষ হলেও শৃঙ্খলাভঙ্গজনিত কাণ্ডের কারণে আর্জেন্টিনা ফুটবল দলের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) আর্জেন্টিনার দাবি করে ব্যানার প্রদর্শন এবং ফাইনাল শেষে স্পেন ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগে আর্জেন্টিনা ও Read more...

ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা রেখেই ব্রাজিলের হলুদ জার্সি চিরতরে তুলে রাখলেন এই তারকা ফরোয়ার্ড। মঙ্গলবারে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর নিজের ভবিষ্যৎ Read more...

‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’

বিশ্বকাপ ফুটবলের আয়োজনের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য ২০ মিলিয়ন ডলার মূল্যের একটি নতুন অঙ্গপ্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাবিত এই প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ। তারা ২০ শতাংশ পর্যন্ত মাইনোরিটি শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে Read more...

রাগে ফেটে পড়লেন নেইমার, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’

সমালোচনা আর বিতর্ক নেইমারের পিছু ছাড়ছে না। অনুশীলন ছেড়ে পোকার টুর্নামেন্টে খেলতে যাওয়ার কারণে সমালোচিত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। শাপোকোয়েন্সের বিপক্ষে এই সান্তোস ফরোয়ার্ড দুই গোল করে মাঠেই সমালোচকদের জবাব দিয়েছেন তাঁস-বাটার মতো উদযাপন করে। কিন্তু এই ম্যাচেও ড্রেসিংরুমে তার কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের Read more...

আর্জেন্টিনার প্রশংসা করে ফের বিপাকে ফিফা সভাপতি, যা লেখা ছিল চিঠিতে

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে একটি চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে তিনি লিওনেল স্কালোনির দলের ‘পেশাদারিত্ব’-এর প্রশংসা করে ফের বিপাকে পড়েছেন। কারণ ফাইনাল শেষে শিরোপাজয়ী স্পেনের খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ানোর ঘটনায় রানার্সআপ আলবিসেলেস্তে দলের বেশ কয়েকজনের Read more...

চিলিয়ান ক্লাবে যোগ দিচ্ছেন ভোজিনহা

উত্তর আমেরিকা বিশ্বকাপে অবিস্মরণীয় পারফর্ম করে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা এবার পাড়ি জমাচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবলে। চিলির অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর নতুন গোলরক্ষক হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন এই ৩৯ বছর বয়সী অভিজ্ঞ তারকা। ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক Read more...

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথমবার মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালের ট্রফি হাতছাড়া হওয়ার পরও কাটছে না বিষাদ। স্পেনের কাছে ১-০ গোলে হারের সেই কষ্টের রেশ নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বিবৃতিতে তিনি জানালেন হারের ক্ষত, সতীর্থদের লড়াই এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কথা। ইনস্টাগ্রামে স্প্যানিশ ভাষায় দেওয়া বিবৃতিতে মেসি লিখেছেন, Read more...