ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬: পাঁচ প্রতিষ্ঠান সম্মানিত
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ২৭ জানুয়ারী, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী, কার্যকর উদ্যোগের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ডসের দ্বিতীয় সংস্করণে নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী নেতা ও উন্নয়ন অংশীদাররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে জলবায়ু সহনশীলতা জোরদার ও টেকসই অর্থায়নে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উদ্ভাবনী জলবায়ু সমাধান বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষায় অপরিহার্য।
জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন দূতাবাস এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের অংশীদারত্বে আয়োজিত এই বার্ষিক পুরস্কারে পাঁচটি বিভাগে সেরা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলো হলোÑ গ্রিন ম্যানুফ্যাকচারিং বিভাগে সিয়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড; এনার্জি এফিশিয়েন্সি বিভাগে ক্যাসেটেক্স লিমিটেড; ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগে ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ফিউচার(ঈচজউ)-; ক্লাইমেট এডুকেশন ও পলিসি অ্যাডভোকেসি বিভাগে সময় নেচার (প্রকৃতির সময়); এবং ক্লাইমেট অ্যাডাপটেশন ও রেজিলিয়েন্স বিভাগে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি।
অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বলেন, “এ বছরের পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী উদ্যোগ স্থানীয় পর্যায়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় শক্তিশালী দৃষ্টান্ত তুলে ধরেছে।“ তিনি আরও বলেন, অর্থবহ জলবায়ু কর্মকা-ের জন্য বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ অপরিহার্য এবং এসব উদ্যোগ বাংলাদেশে টেকসই উন্নয়নের ক্ষেত্রে নতুন মানদ- স্থাপন করেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। তারা সবাই বাংলাদেশে জলবায়ু কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধিতে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
কঠোর ও স্বচ্ছ নির্বাচন প্রকৃয়ায় বিজয়ীদের নির্বাচিত করা হয়। স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (ঈচজউ) গবেষণা দল বিভিন্ন খাত থেকে প্রাপ্ত ২৬টি মনোনয়ন সংক্ষিপ্ত তালিকাভুক্ত করে। পরবর্তীতে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সার্বিক প্রভাব, উদ্ভাবন, বিস্তারযোগ্যতা ও দীর্ঘমেয়াদি টেকসইতার ভিত্তিতে প্রতিটি বিভাগে বিজয়ী নির্বাচন করে।
ইবিএল ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস-এর মাধ্যমে ইস্টার্ন ব্যাংক টেকসই অর্থায়ন, দায়িত্বশীল ব্যাংকিং ও জাতীয় জলবায়ু যাতে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের অগ্রনী ভুমিকা পুনরব্যক্ত করলো। ইবিএল, ব্যবসা প্রতিষ্ঠান, সংগঠনসহ অন্যান্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করে আসছে।