চালু হলো ইবিএল ও আকিজ তাকাফুলের শরিয়াহভিত্তিক বীমা

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর যৌথ উদ্যোগে শরিয়াহসম্মত তাকাফুল বীমা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে একক প্ল্যাটফর্মে ব্যাংকিং ও বীমা সেবার সমন্বয় করা হয়েছে।

ব্যাংকঅ্যাশিওরেন্স শীর্ষক এই সেবার আওতায় ইবিএল-এর গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকের শাখা থেকেই ইসলামী তাকাফুল বীমা পণ্য গ্রহণ করতে পারবেন। । এর ফলে গ্রাহকরা অতিরিক্ত সেবা পাবেন এবং একই সঙ্গে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে । শরিয়াহসম্মত ও নৈতিক আর্থিক সুরক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণে উদ্যোগটি ভুমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার বলেন, “আকিজ তাকাফুলের অংশীদারিত্তের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক ও মূল্যভিত্তিক আর্থিক সেবা প্রদানে আমাদের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় শরিয়াহসম্মত তাকাফুল পণ্য সংযোজনের মাধ্যমে আমরা গ্রাহকদের বিকল্প সেবা অফার করার পাশাপাশি দেশে নৈতিক অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

ইবিএল ও আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের এই সহযোগিতার মাধ্যমে দেশের ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়কে আরও শক্তিশালী করা এবং অধিকতর সমন্বিত আর্থিক সেবার পথ সুগম করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। 

অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল ইসলামীক ব্যাংকিং উপ-প্রধান এ কে এম মিজানুর রাহমান এবং লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগ প্রধান শারমিন আতিক ।

অন্যদিকে, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও ইন্ডেপেন্ডেন্ট ডিরেক্টর আসিফুর রহমান, পরিচালক মীর মাহফুজুর রহমান  ও মোঃ ফুয়াদ হোসেন , ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ সাজ্জাদুল করিম , অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোঃ মাসুদ-উজ-জামান খান এবং ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকঅ্যাশিওরেন্স সেলস প্রধান মোঃ কামরুজ্জামান।
 

পাঠকের মন্তব্য