জাতীয় সংবাদ

শিক্ষকদের কল করে লং মার্চ না করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের দুপুর ১২টায় সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ করার কথা ছিল। তবে এ লং মার্চ ‌‘এখনই না করার’ আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ Read more...

স্বৈরাচারী সরকারের নির্বাচনগুলো ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক’

‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল জালিয়াতিপূর্ণ ও প্রহসনমূলক। ১৬ বছর পর দেশ প্রথমবারের মতো একটি সুষ্ঠু নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে।’ সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বিশ্ব খাদ্য ফোরামের (ডব্লিউএফএফ) প্রধান অনুষ্ঠানের Read more...

বাংলাদেশ-পাকিস্তান জেইসি বৈঠক হচ্ছে ২০ বছর পর

বিশ বছর পর যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উদ্দেশ্যে ঢাকা আসছেন পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমা। আসন্ন জেইসি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির Read more...

সারাদেশের সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি আজ

ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলা করা হয়েছে-এমন অভিযোগে আজ সারাদেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচিও পালন করবেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনভর কলেজগুলোতে এ কর্মসূচি চলবে।  বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের Read more...

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার ঘোষণা’

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ Read more...

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ১৬ অক্টোবর।  বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা Read more...

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি এবং প্রতারণার মাধ্যমে একজন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে ইসি। এ অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক আদেশে Read more...

নাটোরে নজর কাড়ছে ধানগাছে আঁকা জাতীয় পতাকা

নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের তরুণ কৃষক ইমরান হোসাইন ধানখেতে তৈরি করেছেন জাতীয় পতাকার আকৃতি। ধান গাছ দিয়ে সবুজ জমির মাঝে লাল বৃত্ত তৈরি করে তিনি ফুটিয়ে তুলেছেন দেশের পতাকার রূপ। তার এই উদ্যোগ এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ইমরান হোসাইন জানান, দেশপ্রেম আর কৃষির প্রতি ভালোবাসা থেকেই তার এই উদ্যোগ। প্রায় ৪৫ শতক জমিতে Read more...

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ

বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও  বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর পালিত হয় ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’। ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। বন্যা, ঘূর্ণিঝড় বা Read more...

আইইবি’র সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসানুল রাসেলের ওপর হামলার নিন্দা জানালো আইইবি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)–এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) এবং জুলাই গণঅভ্যুত্থানের পেশাজীবী আন্দোলনের অন্যতম নেতা প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল–এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইইবি। প্রাপ্ত অভিযোগ ও থানার জিডি সূত্রে জানা যায়, Read more...

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে আইইবিতে দোয়া মাহফিল

বুয়েটের মেধাবী শিক্ষার্থী ও সত্যের প্রতীক শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ দোয়া মাহফিলে আইইবির বিভিন্ন স্তরের প্রকৌশলী, সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে বক্তারা আবরার ফাহাদের নীতি, আদর্শ ও Read more...

সারাদেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে আজ শনিবার সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে Read more...