গণসংহতি আন্দোলনের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সলিমগঞ্জে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজনৈতিক দল গণসংহতি আন্দোলনের কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৪ জুলাই এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন-এর ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশীদ নীলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাহিদা জাহান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান রুবেল, সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি, বাচ্চু ভূঁইয়া এবং খালেদ হোসাইন।

প্রধান অতিথি দেওয়ান আব্দুর রশীদ নীলু বলেন, “দেশে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত রাজনৈতিক শক্তি গড়ে তোলা সময়ের দাবি। এই কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কর্মীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করা হবে।”

সভাপতি নাহিদা জাহান বলেন, “গণসংহতি আন্দোলনের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”

সভাপতি এর বক্তব্য শেষে নবীনগর উপজেলা বেশ কয়েকটি ইউনিয়ন এ নতুন কমিটি ঘোষণা করা হয়। 

বিশেষ অতিথি আবুল হাসান রুবেল বলেন, “জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিটে কর্মীদের দক্ষতা ও সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই।”

বাচ্চু ভূঁইয়া বলেন, “ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব।”

খালেদ হোসাইন বলেন, “গণমানুষের স্বার্থে কাজ করার মধ্য দিয়েই একটি শক্তিশালী গণভিত্তিক রাজনৈতিক সংগঠন গড়ে উঠবে।”

পাঠকের মন্তব্য