জাতীয় সংবাদ

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

রাজধানীর মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত বাসে থাকা ঢাবির Read more...

অসহিষ্ণু সময়ে শান্তির আকাঙ্ক্ষায় বটমূলে ছায়ানটের বর্ষবরণ

অন্ধকার সরিয়ে রাজধানীর আকাশে তখন ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে ভোরের আলো। পূর্ব দিগন্তে সূর্যের রঙিন আভা ফুটে উঠতেই রমনার বটমূল প্রাঙ্গণ ভরে ওঠে মানুষের পদচারণায়। লাল-সাদা শাড়ি আর পাঞ্জাবিতে সজ্জিত নানা বয়সী মানুষের উপস্থিতিতে যেন তৈরি হয় এক বৃহৎ সাংস্কৃতিক সমাবেশ, যেখানে নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে উচ্চারিত হয় বাঙালির আত্মপরিচয়। এই আয়োজনের Read more...

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় ৯টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে। এর আগে গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে Read more...

দ্বৈত আবহাওয়ার কবলে দেশ, একইসঙ্গে তাপপ্রবাহ ও কালবৈশাখীর শঙ্কা

প্রকৃতির এক চরম বৈপরীত্যের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। ক্যালেন্ডারের পাতায় বৈশাখের আগমনী বার্তার মাঝেই দেশের আকাশ ও মাটির দখল নিয়েছে দুই বিপরীতমুখী আবহাওয়া। একদিকে প্রখর রৌদ্রতাপে মাঠ-ঘাট পুড়িয়ে দিচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ, অন্যদিকে কালবৈশাখীর হুঙ্কার নিয়ে হাজির হয়েছে প্রাক-মৌসুমি আংশিক বৃষ্টি বলয়।  গতকাল (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া Read more...

পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, বাংলাদেশি হিসেবে প্রত্যেকের সমান অধিকার

পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে পাহাড়ি-সমতলের সব মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর কৃষ্টি ও সংস্কৃতি বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেছেন, ভৌগোলিক অবস্থান নির্বিশেষে প্রতিটি নাগরিকের সংবিধানপ্রদত্ত Read more...

ঢাকায় বাড়বে গরম, তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসাথে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, ফলে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাড়তে পারে। আজ (শনিবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার Read more...

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এলএনজি ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অন্তত পাঁচটি জ্বালানিবাহী জাহাজ Read more...

অনুমতিবিহীন ডিলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে অনুমতিবিহীন একজন ডিলারের কাছ থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে সরবরাহ করা এই পেট্রোল শিবালয় উপজেলার রুমি ফিলিং স্টেশনের নামে ইস্যু করা হয়েছিল। তবে তা নির্ধারিত Read more...

আইইবিতে উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে অটোক্যাড প্রশিক্ষণ শুরু

প্রযুক্তিনির্ভর প্রকৌশল চর্চায় দক্ষতা বাড়াতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) উইমেন ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে ‘AutoCAD: 2D Drafting and 3D Modeling’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই Read more...

রাতের দখলদারিত্বে স্থবির ভাটারা ১০০ ফিট সড়ক

রাজধানীর কূটনৈতিক জোনের গা ঘেঁষে যাওয়া ভাটারা থানার গুরুত্বপূর্ণ ‘১০০ ফিট’ সড়কটি এখন জনভোগান্তির এক চরম দৃষ্টান্ত। একদিকে এক বছর ধরে চলা সংস্কার কাজের ধীরগতি, অন্যদিকে রাতের বেলা ভ্রাম্যমাণ দোকানের অবৈধ দখল ও বিদ্যুৎ চুরির মহোৎসবে সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক ‘বিভীষিকা’ হয়ে দাঁড়িয়েছে। রাতের দখলদারিত্বে রুদ্ধ পথ দিনের দুর্ভোগ Read more...

পুলিশ প্রশাসনে বড় রদবদল

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এ রদবদলের আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত মো. জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, Read more...

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, ঝোড়ো হাওয়ার সতর্কতা

ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সঙ্গে রয়েছে দমকা ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। আজ সকাল থেকে পরবর্তী কয়েক ঘণ্টায় রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা Read more...