ক্যাম্পাস সংবাদ

ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং প্রশিক্ষণ কোর্স চালু

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের পাওয়ার অ্যান্ড এনার্জি ট্রেনিং একাডেমি (পিইটিএ)-এর উদ্যোগে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (পিএলসি) ল্যাব উদ্বোধন এবং “মাস্টারিং পিএলসি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন উইথ স্কাডা অ্যান্ড এইচএমআই” শীর্ষক পিএলসি প্রশিক্ষণ কোর্স Read more...

সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের আবেদনপত্র বিএসি-তে জমা দিল ইস্টার্ন ইউনিভার্সিটি

সম্প্রতি ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ এক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে এবং সাতটি একাডেমিক প্রোগ্রামের অ্যাক্রেডিটেশনের জন্য আনুষ্ঠানিকভাবে ইন্টেন্ট লেটার জমা দিয়েছে। প্রতিনিধি দলে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার Read more...

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাইনিজ কালচার ডে ২০২৬ উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘চাইনিজ কালচার ডে ২০২৬’ পালন করা হয়েছে। চীনা ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে চীনের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।  যৌথভাবে এই Read more...

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং এআইইউবি পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাতের জন্য Read more...

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নবীন বরণ এবং অ্যালামনাইদের সম্মাননা প্রদানের লক্ষ্যে ‘ওরিয়েন্টেশন ও প্রাক্তন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়।  রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  অনুষ্ঠানে সোনারগাঁও Read more...

শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১৮ এসি বাস চালু

শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান ০২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সকাল ১১:০০টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ Read more...

কানাডিয়ান ইউনিভার্সিটিতে স্পোর্টস কার্নিভালের পুরস্কার বিতরণ ও জার্সি উন্মোচন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্পোর্টস ক্লাব আয়োজিত “CUB Indoor Sports Carnival 2026”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিকেল ৪টায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিটি ক্যাম্পাসের শারাফাত চৌধুরী মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে Read more...

স্মৃতির টানে আবারও একসঙ্গে, চাঁদপুর পলিটেকনিকের মিলনমেলা ২৫ সেপ্টেম্বর

দীর্ঘদিন পর পুরনো বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা এবং স্মৃতিচারণের সুযোগ করে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৬’। আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে এ মিলনমেলার আয়োজন করা হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অনুষ্ঠিত Read more...

এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন। অনুষ্ঠানে সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের Read more...

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক জাকির

বেসরকারি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নাঈমা খন্দকারের Read more...

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্র ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট বিকাল ৩:০০ টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য Read more...

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়’ কর্মশালা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ৩০ আগস্ট, ২০২৬ তারিখে “উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন বিষয়ক জ্ঞান বিনিময়” শীর্ষক একটি উচ্চ-পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাভারের বিরুলিয়ায় ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’-তে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) Read more...