মিতশুবিশি গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

বাংলাদেশে মিতশুবিশি গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকপিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে মিতশুবিশি গাড়ির অফিসিয়াল পরিবেশক র‌্যাংস  লিমিটেডসম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে  সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ীপ্রাইম ব্যাংক গ্রাহকরা বাংলাদেশে মিতশুবিশি গাড়ি ক্রয়ে বিশেষ মূল্য উপভোগ করতে পারবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা  প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে  উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন মামুর আহমেদসিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং র‌্যাংস লিমিটেড-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামদুর রহমান (সাইমন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোয়াদার তানভীর ফয়সালএক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট প্রাইম ব্যাংকমোহাম্মদ ফাহিম হোসেনহেড অব মার্কেটিংর‌্যাংস লিমিটেড এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

 এই সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহক  কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করলযা গ্রাহকদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

পাঠকের মন্তব্য