দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পেল ইবিএল কানেক্ট
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২৭ এপ্রিল, ২০২৬
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এর ফ্লাগশীপ ডিজিটাল কর্পোরেট ক্যাশ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম “ইবিএল কানেক্ট” সম্প্রতি আউটস্ট্যাডিং ডিজিটাল সিএক্স-ক্যাশ ম্যানেজমেন্ট প্লাটফর্ম (দক্ষিণ এশিয়া) (ঙঁঃংঃধহফরহম উরমরঃধষ ঈঢ – ঈধংয গধহধমবসবহঃ চষধঃভড়ৎস - ঝড়ঁঃয অংরধ) পুরস্কারে ভূষিত হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনে ইবিএলের নেতৃত্ব আরও সুস্পষ্ট হলো। দি ডিজিটাল ব্যাংকার এই সম্মানজনক পুরস্কারটি প্রদান করেছে।
দি ডিজিটাল ব্যাংকার একটি বিশ্বব্যাপী স্বীকৃত আর্থিক সেবা সম্পর্কিত গবেষণা, তথ্য ও পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান। তাদের ডিজিটাল সিএক্স অ্যাওয়ার্ডস সংশ্লিষ্ট শিল্পে গ্রাহক অভিজ্ঞতা ও ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে সুপরিচিত।
ইবিএল কানেক্ট বর্তমানে বাংলাদেশে কর্পোরেট লেনদেনের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে একটি ডিজিটাল অবকাঠামো হিসেবে প্রতিষ্ঠিত। প্ল্যাটফর্মটির মাধ্যমে বছরে ৭ মিলিয়নেরও বেশি লেনদেন সম্পন্ন হয় এবং মোট লেনদেনের পরিমাণ ১০.৫ ট্রিলিয়ন টাকারও বেশি, যা কর্পোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের মধ্যে এর ব্যাপক গ্রহণযোগ্যতার প্রতিফলন।
এই স্বীকৃতির পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ইবিএলের সম্পূর্ণ ডিজিটাল ইন্টিগ্রেশন, যার মাধ্যমে পোর্ট সংক্রান্ত সকল পেমেন্ট পেপেরলেস করা সম্ভব হয়েছে। এই উদ্যোগের ফলে ম্যানুয়াল প্রসেস হ্রাস পেয়েছে, বাণিজ্য প্রবাহ আরও দ্রুত হয়েছে এবং আমদানিকারক, রপ্তানিকারক ও লজিস্টিকস সংশ্লিষ্টদের কার্যক্রমে দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রায় ৭৮% স্ট্রেইট-থ্রু প্রসেসিং (ঝঞচ) সক্ষমতা এবং শক্তিশালী ঊজচ/অচও ইন্টিগ্রেশনের মাধ্যমে ইবিএল কানেক্ট ব্যবসায়ীদের জন্য নিরাপদ, দ্রুত ও নির্বিঘœ ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করছে।
এই অর্জন ইবিএলের নিজস্ব উদ্ভাবন, স্কেলযোগ্য ডিজিটাল অবকাঠামো এবং গ্রাহককেন্দ্রিক সমাধানে ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলনÑযা বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ব্যাংকটির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।