হোমনায় মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ১
-
- - নিউজ -
- ডেস্ক --
- ২০ অগাস্ট, ২০২৬
হারুন অর রশিদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ওপারচর গ্রামে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মশিউর রহমান লিটন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওপারচর গ্রামে তার বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হোমনা থানার এসআই (নিঃ) ছোটন শর্মা, এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নিঃ) মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মশিউর রহমান লিটনের বসতঘর তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মশিউর রহমান লিটন ওপারচর গ্রামের মোস্তফার ছেলে।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।