সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে পবিত্রসীরাতুন নবী (সা.) ২০২৬উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট বিকাল :০০ টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক . ইউসুফ মাহবুবুল ইসলাম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক গবেষক শাইখ . মুহাম্মাদ সাইফুল্লাহ মাদানী।

মূল আলোচকের বক্তব্যে . মাদানী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং দৈনন্দিন জীবনে সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা মহানবীর (সা.) আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক . আব্দুল কাদের মুহাম্মদ মাসুম। এতে বিশেষ বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক . এম মোফাজ্জল হোসেন। বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

পাঠকের মন্তব্য