জাতীয় সংবাদ

নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ‘প্রধান Read more...

বগুড়ায় ৮ কোটি টাকার নকল ব্যান্ডরোল জব্দ

বগুড়ায় আবারো রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল, নকল সিগারেটের প্যাকেট ও ব্যান্ডরোল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-১২। এ সময় রুহান প্রিন্টিংয়ের মালিক মিলনকে গ্রেপ্তার করা হয়।   সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের পালশা চৌকির পাড় এলাকায় রুহান প্রিন্টিং প্রেসে এই অভিযান চালায় র‍্যাব। র‍্যাব-১২ Read more...

নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য: তারেক রহমান

নির্বাচনে ‘প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য’ বলে ছাত্রদলের নেতা-কর্মীদের স্মরণ করিয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আজকে আমাদের বসে থাকার সময় নেই। বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়ত এমনও হতে পারে তোমার এলাকায় যে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, হয়ত তুমি যাকে পছন্দ করতে সে Read more...

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটরই স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স Read more...

নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রশিক্ষণ, বডি ওর্ণ ক্যামেরা ক্রয়, প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতকরণসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন Read more...

তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির সবচেয়ে প্রিয় মুখ: কৃষিবিদ এনাম

জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ এনাম বলেছেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাঙালি জাতির সবচেয়ে প্রিয় মুখ। গতকাল বাংলার দর্পণ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে কৃষিবিদ এনাম বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, নারী সংগ্রামের প্রতিকৃতি এবং বাঙালি জাতির Read more...

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে

বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে। সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে নীতিমালা পরিবর্তন করা হবে। সাবেক আওয়ামী লীগ বা বর্তমান সরকারের যেসব নীতিমালা মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী সেগুলো আমরা অবশ্যই রিভিউ করবো। রোববার রাজধানীর হোটেল সারিনায় সেন্টার ফর টেকনোলোজি জার্নালিজম (সিটিজে) আয়োজিত 'এনইআইআরঃ বাস্তবায়ন কাঠামো, Read more...

আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে, ইসিকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে। আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) ৪ কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান Read more...

দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তিনি। শনিবার (৬  ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  আমীর খসরু জানান, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। Read more...

আজ লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়ার কথা। চিকিৎসক ও দলের দায়িত্বশীল সূত্র বলছে, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স রাতে ঢাকায় পৌঁছাতে পারে। এদিকে, শাশুড়িকে নিতে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সকালে বাংলাদেশে পৌঁছাবেন। তিনি দেশে Read more...

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক, চায় না বিএনপি

অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক, সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়েই নির্বাচন চায় দলটি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের Read more...

ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিমি পূর্বে। যার মাত্রা ছিল ৪.১। এর আগে, সোমবার Read more...