জাতীয় সংবাদ

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ দিনের শুরুর পুরো সময়জুড়ে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও আগের তুলনায় সামান্য পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে Read more...

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মেহেপুর জেলার সাবেক পুলিশ সুপার। ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম  বলেন, সাবেক ডিআইজি নাহিদুল ইসলামের Read more...

পদত্যাগ করলেন আরেক নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে তিনি পদত্যাগের ঘোষণা দেন। রেজওয়ানা করিম স্নিগ্ধা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। এর আগে গতকাল শুক্রবার রাতে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক Read more...

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের নবগঠিত কমিটি বাতিলের দাবি বঞ্চিতদের

বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) ঘোষিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে ঘোষণায় প্রতিবাদ জানিয়েছেন পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে এই বিতর্কিত কমিটি ঘোষণা করা হয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি Read more...

ডাকসু নির্বাচন আগামীকাল নারী ভোটার ও কোচিং হতে পারে ভোটের বড় নিয়ামক

সাড়ে ছয় বছর পর ভিন্ন রাজনৈতিক পরিবেশে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এই পরিস্থিতির পাশাপাশি প্রার্থীদের জয়-পরাজয়ে বড় নিয়ামক নারী ভোটার। আর কয়েকজন আলোচিত প্রার্থীর জন্য কোচিং সেন্টারকেন্দ্রিক সমর্থকগোষ্ঠী ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।   গতকাল রোববার Read more...

প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমাতে চায় সরকার

সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটির সংখ্যা কমাতে চায় সরকার। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিধান রঞ্জন এ পরিকল্পনার কথা জানান। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে Read more...

দলের তেলবাজি না করে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করুন

আসন্ন নির্বাচনে কোনো রাজনৈতিক দলের নেতাদের তেলবাজি না করে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে পুলিশের সদস্যদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা দেওয়া বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি কখনও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আজ Read more...

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসভবন ও গাড়ি ভাঙচুর

টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা ঢিল ছুড়ে কাদের সিদ্দিকীর গাড়ি ও দোতালার চারটি জানালার গ্লাস ভেঙে ফেলে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের কাদের সিদ্দিকীর নিজ বাসভবন সোনার বাংলায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বিষয়টি Read more...

বদরুদ্দীন উমর আর নেই

লেখক, গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর কল্যাণপুরের বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি ইন্তেকাল করেন।  জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উনার শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। সকালে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া Read more...

অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা

আজ দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো Read more...

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একইদিনে তিনি ইন্তেকাল করেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে (১২ রবিউল আউয়াল) আরবের মক্কা নগরীর সভ্রান্ত Read more...

মহানবীর (সা.) জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ বাণী দিয়েছেন তিনি। আগামীকাল Read more...