জাতীয় সংবাদ

সংবিধানের ওপরে সনদের প্রাধান্য খারাপ নজির

জাতীয় ঐকমত্য কমিশন থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করছে বিএনপি। দলটি বলেছে, সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় এই সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়া উচিত হবে না। কোনো ডকুমেন্ট বা নথির অবস্থান সংবিধানের ওপরে হতে পারে না। এটি করা হলে ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে। এ ছাড়া Read more...

দুদক উপপরিচালক পলাশ সাময়িক বরখাস্ত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার কারণে এ ব্যবস্থা নিয়েছে কমিশন। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।  মূলত তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে আবাসন প্রকল্প রূপায়ন Read more...

সিইসির সাথে বৈঠকে ইইউ প্রতিনিধিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সাথে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। ছয় সদস্যের এ দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর Read more...

নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে

উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৬টায় দক্ষিণ ওড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল Read more...

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়েই শেষ হবে লিখিত পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষা ২৬ জুন শুরু হয়েছিল। এইচএসসি পরীক্ষা ১০ আগস্টের মধ্যে শেষ Read more...

ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় এবং হল সংসদ মিলিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ১৭৯১ জন প্রার্থী। এবার মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। সে হিসেবে প্রতি ২২ ভোটারে ১ জন প্রার্থী হয়েছেন। সোমবার ছিল মনোনয়ন সংগ্রহের শেষ দিন। এদিন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে কেন্দ্রীয় Read more...

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সাগর উত্তাল

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। সোমবার (১৮ আগস্ট) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, ক্রমিক নম্বর-১ (এক) এ এসব তথ্য জানানো হয়েছে। এতে Read more...

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম

সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারওয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হল। জনস্বার্থে Read more...

ডিবির হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব নাসিমুল গনি। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজন Read more...

দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

বাংলাদেশ যেন কখনও চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য না হয়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশ কখনও চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন হতে না পারে, সেটাই আমাদের প্রত্যাশা।  রোববার Read more...

একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না : রিজওয়ানা হাসান

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  তবে একটা ছবির সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না বলেও জানান তিনি। রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি Read more...

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার এই ভূমিকার ব্যবহার করতে চায় ঢাকা। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের Read more...