অর্থনীতি সংবাদ

বাংলালিংক চালু করল নতুন আন্তর্জাতিক রোমিং প্যাক

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক যোগাযোগকে আরও সহজ ও সুবিধাজক করতে সম্পূর্ণ নতুন আন্তর্জাতিক রোমিং প্যাকেজ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংকের এ রোমিং প্যাকেজ এখন বাংলাদেশি মুদ্রা অর্থাৎ টাকা দিয়ে কিনতে পারবেন গ্রাহকেরা; তাদের প্রয়োজন হবে না আন্তর্জাতিক কোন পেমেন্ট পদ্ধতি ব্যবহারের। Read more...

ইভ্যালির গ্রাহকদের প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ হওয়ার সময় তার গ্রাহকদের যে টাকা নগদের নিকট জমা ছিল, তার অধিকাংশই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়া হয়েছে। ২০২১ সালের অক্টোবর মাসে বন্ধ হওয়ার সময় ইভ্যালির পাওনাদার গ্রাহকদের মোট ১৭ কোটি ৬৯ লাখ ৩৩ হাজার ১৭৫ দশমিক ৮৪ টাকা নগদের কাছে জমা ছিল। যারমধ্যে ১২ কোটি ৮৩ লাখ ১২ হাজার ৭৮০ দশমিক ৬৪ টাকা ২৪,৬৩০ জন Read more...

আমদানি মূল্য পরিশোধের সময়সীমা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা নতুন করে বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স Read more...

বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওর সত্যতা যাচাইয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংকের আইটি বিভাগ। আজ মঙ্গলবার গভর্নরকে এ সংক্রান্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে। এমন Read more...

একনেকে ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬ হাজার ৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। Read more...

বিশ্ববাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম

বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম। তবে কমেছে ক্যানোলার দাম। পূর্বাভাস বলছে, ক্যানোলার দাম নিম্নমুখী থাকলেও বছর জুড়েই ঊর্ধ্বমুখী থাকবে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম। ট্রেড ইকোনোমিকসের তথ্যমতে, শনিবার (১৬ আগস্ট) সকালে প্রতি বুশেল সয়াবিনের বীজ বিক্রি হয়েছে ১ হাজার ২২ ডলার ৭৫ সেন্টে। মাস ব্যবধানে দাম বেড়েছে প্রায় ১ শতাংশ। উর্ধ্বমুখী Read more...

বেড়েছে চাল-ডিমের দাম, সবজি ৮০ টাকার ওপরে

কয়েক দিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। টানা বৃষ্টির কারণে দাম চড়ছে বলে উল্লেখ করছেন বিক্রেতারা। এতে করে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (১৫ আগস্ট) বাজারে প্রতি কেজি পেঁপে ৩৫ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৯০ টাকা, ধুন্দুল প্রতি কেজি ৮০ টাকা, Read more...

ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

আগামী নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।  বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয়োজনে ইপি পেনশন উদ্বোধন উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণখেলাপিদের শনাক্ত করা। কিন্তু সমস্যা হচ্ছে কোর্টের Read more...

‘এক্সেলেন্স ইন ক্রেডিট কার্ডস’ পুরস্কার জিতলো মেঘনা ব্যাংক

বাংলাদেশে ক্রেডিট কার্ড সেবায় আবারও শ্রেষ্ঠত্বের প্রমাণ স্থাপন করেছে মেঘনা ব্যাংক পিএলসি। মেঘনা ব্যাংক ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫-এ ‘এক্সেলেন্স ইন ভিসা ক্রেডিট কার্ডস– অ্যাসোসিয়েট ক্লায়েন্ট’ পুরস্কার অর্জন করেছে। টানা তিন বছর (২০২৩, ২০২৪, ২০২৫) এই স্বীকৃতি পাওয়া ব্যাংকটির নিরাপদ, উদ্ভাবনী ও গ্রাহক-কেন্দ্রিক ক্রেডিট Read more...

১০ বছরে ১৬০টির বেশি নজরদারি সরঞ্জাম ক্রয়

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের ওপর নজরদারি চালাতে ইসরায়েলসহ বিভিন্ন দেশ থেকে নজরদারি প্রযুক্তি বা স্পাইওয়্যার আমদানির অভিযোগ ছিল। তবে সরকার সেসব অভিযোগ কখনও স্বীকার করেনি। গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর এ বিষয় নতুন করে আলোচনায় আসে। কানাডাভিত্তিক প্রযুক্তি অধিকারবিষয়ক আন্তর্জাতিক গবেষণা Read more...

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সেই লক্ষ্য অর্জনে বৈশ্বিক বাজার সম্প্রসারণে ব্যাপক সাফল্য দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। প্রতিনিয়ত ইউরোপ, আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার নতুন নতুন দেশে নিজস্ব Read more...

খাদের কিনারা থেকে ফিরে স্বস্তিতে দেশের অর্থনীতি: ড. সালেহউদ্দিন

দেশের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোর নানা ধাক্কা ও সংকট কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ও সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনীতি খাদের কিনারা থেকে ফিরে এসে এখন একটি স্বস্তির জায়গায় দাঁড়িয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি Read more...