আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের কঠোর ভিসা নীতি সত্ত্বেও হার্ভার্ডে বেড়েছে চীনা শিক্ষার্থীদের ভর্তি

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের উপর বিভিন্ন বিধিনিষেধ সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হার্ভার্ড কর্তৃপক্ষ গত শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে, যা বাণিজ্যিক এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যেও গুরুত্বপূর্ণ আলোচনার Read more...

বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারাল প্রায় ২ হাজার প্রাণ

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২,০০০ মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন কর্মকর্তা এই তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। তবে এসময় আটক বা আহত হয়েছেন কতজন তা জানাননি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে বলেন, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের  মৃত্যুর Read more...

ইরানের বাণিজ্যিক মিত্রদের হুমকি ট্রাম্পের, ভারতের শুল্ক আরও বাড়ার শঙ্কা

ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্য করবে তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে করে মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় পণ্যে শুল্ক আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ইরানের সঙ্গে ভারতের রয়েছে বিশাল বাণিজ্য বাজার। দুই দেশ একেঅপরের সঙ্গে বিপুল বাণিজ্য করে। বর্তমানে ভারতীয় পণ্যে Read more...

ইরানে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি।  এরইমধ্যে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। Read more...

ইরানজুড়ে বিক্ষোভ, সহিংসতা—চিকিৎসা দিতে হিমশিম

ইরানে চলমান বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। দেশটির হাসপাতালগুলোতে ঠাঁই নেই অবস্থা। আহতদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের। দেশটির তিনটি হাসপাতালের চিকিৎসকের সঙ্গে কথা বলে বিবিসি জানায়, সংঘাত-সহিংসতায় আহতদের ভিড় সামলাতে সমস্যায় পড়েছে হাসপাতালগুলো। তেহরানের একটি হাসপাতালের Read more...

ইরানে চলমান বিক্ষোভে নিহত ৫১

ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া চলমান বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এ তথ্য জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।  সংস্থাটি জানায়, গত ১৩ দিনের বিক্ষোভে এই নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।  প্রতিবেদনে বলা আরও Read more...

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আলোচনা চলছে: হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও আছে। ডেনমার্ক সামরিক জোট ন্যাটোর সদস্য। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভাষ্য হলো, জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার বিবেচনায় তারা গ্রিনল্যান্ড দখল করতে চায়। তবে দীর্ঘদিন ধরে Read more...

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় যে ৫ দেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করার নাটকীয়তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় পৌঁছেছে।  ১৮২৩ সালের ঐতিহাসিক ‘মনরো ডকট্রিন’-এর আদলে তিনি নিজের নতুন দর্শন ‘ডনরো ডকট্রিন’ (Donroe Doctrine) ঘোষণা করেছেন, যার লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য Read more...

পা খুঁড়িয়ে চলা মাদুরোকে টেনেহিঁচড়ে নামানো হলো হেলিকপ্টার থেকে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতে নেওয়া হয়েছে। তাকে এরআগে ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার থেকে হেলিকপ্টারে করে আনা হয়। এরপর তোলা হয় একটি সাঁজোয়া যানে। সেটিতে করেই সশস্ত্রীক আদালতে তোলা হয় তাদের। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে মাদুরোক হেলিকপ্টার Read more...

এবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া যাওয়ার পর আদালতের অনুমতিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।  এবার অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজকেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেলসি রদ্রিগেজ ‘যদি ঠিক কাজটা না করেন’, তাহলে Read more...

পাঁচ মাস ধরে যেভাবে মাদুরোকে আটকের ‘ফন্দি আঁটে’ সিআইএ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক ঘণ্টার অভিযানে দেশটির সব থেকে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনার দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে যেভাবে বন্দি করা হয়, তাতে অবাক হয়েছে পুরো বিশ্ব।  তবে সুরক্ষিত ও শক্তিশালী ওই ভবনে প্রবেশ করার পরিকল্পনা চলছিল বহু মাস ধরেই। ‘অপারেশন Read more...

ভেনেজুয়েলায় মার্কিন হামলা বিপজ্জনক এক দৃষ্টান্ত: জাতিসংঘ মহাসচিব

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনাকে একটি বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, ভেনেজুয়েলায় চলমান উত্তেজনা বৃদ্ধির জেরে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন Read more...