আন্তর্জাতিক সংবাদ

বিনামূল্যে ট্রানজিট সুবিধা চান ট্রাম্প

পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য বিনামূল্যে ট্রানজিট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অগ্রগতি আনতে শনিবার  ট্রাম্প তাঁর পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন।  মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প বারবারই পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে Read more...

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, আহত ১১৫

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে অন্তত ১১৫ জন আহত হয়েছেন। রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত বন্দরটি। খবর আল-জাজিরার ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শনিবার সিনা কন্টেইনার ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। যেটি বন্দর ও সমুদ্র সংস্থার সঙ্গে সম্পর্কিত।  প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইরানের Read more...

ফের উত্তপ্ত মণিপুর

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে এক তরুণের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার রাজধানী ইম্ফলের দুই জেলা ইম্ফল পূর্ব ও ইম্ফল পশ্চিমে ধর্মঘট পালিত হচ্ছে। ফলে বাজার বন্ধ ছিল, বন্ধ ছিল সরকারি যানবাহন ও শিক্ষাপ্রতিষ্ঠানও। অনেক জায়গায় রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে, খোইসনাম সানাজাওবার নামে ২৭ বছর বয়সী এক তরুণের Read more...

ভারতের কঠোর পদক্ষেপ, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনার প্রেক্ষিতে, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মিরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান। কিন্তু তারপরও ইসলামাবাদের বিরুদ্ধে সিন্ধু পানিচুক্তি স্থগিত করাসহ পাঁচ বড় পদক্ষেপ Read more...

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।   এদিকে হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় Read more...

পোপ ফ্রান্সিস মারা গেছেন

বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে মারা যান তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ষোড়শ বেনেডিক্টের পর ২০১৩ সালে পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। ফ্রান্সিসের মৃত্যুর বিষয়ে বিবৃতি দিয়েছে ভ্যাটিকান সিটি। সেখানে বলা হয়েছে, Read more...

বেনিনে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ৭০

আল কায়েদার সহযোগী সংগঠন জেএনআইএম জানিয়েছে, তারা উত্তর বেনিনের দুটি সামরিক পোস্টে অভিযানে ৭০ জন সেনাকে হত্যা করেছে। পশ্চিম আফ্রিকায় এক দশকেরও বেশি সময়ের মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীটির হাতে এটি সবচেয়ে বড় হতাহতের সংখ্যা। শনিবার সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ বেনিন এবং তার উপকূলীয় প্রতিবেশী টোগো সাম্প্রতিক বছরগুলোতে Read more...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি আরও ৬৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহুসংখ্যক মানুষ। গতকাল শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে তা হতাহত হয়েছেন। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই উপত্যকার প্রধান শহর গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা। তবে গতকাল মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল—অর্থাৎ সর্বত্র ব্যাপক Read more...

পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালানো হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের। স্থানীয় সময় গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে Read more...

মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন ট্রাম্প

দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে বিরোধের জেরে মেক্সিকোর ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকোর বিরুদ্ধে ৮১ বছরের পুরনো চুক্তি ভঙ্গ করা এবং ‘টেক্সাসের কৃষকদের কাছ থেকে পানি চুরি’ করার অভিযোগ এনেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে পানি Read more...

ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এত মঙ্গল চায় না: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, শিগগির বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। গত বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিটে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে। গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন Read more...

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে গাজা উপত্যকায় প্রায় ৪ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বেসামরিক মানুষদের নিরাপত্তার জন্য কোনো উদ্যোগ নেয়নি ইসরায়েল। খবর আনাদোলু এজেন্সির। সোমবার (৭ এপ্রিল) জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের মানবিক সহকর্মীরা জানিয়েছেন, Read more...