খেলা সংবাদ

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হাসান শান্ত বাহিনী। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ের জন্য ২৩ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। এই দুই দশকেরও বেশি Read more...

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

মে-জুনে পাকিস্তান ও বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। পাকিস্তানে তারা ওয়ানডে সিরিজ খেলবে। বাংলাদেশে রয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। এই তিন সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রত্যাশিতভাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড কোনো দলেই নেই। তিনটি দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বর্তমানে আইপিএলে খেলছেন তিনি। Read more...

রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ভক্তরা

রবি’র একটি ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ জাতীয় দল ও ইংল্যান্ডের লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেলেন কয়েকজন ফুটবল ভক্ত। রবি আজিয়াটা পিএলসির উদ্যোগে আয়োজিত “হামজা অ্যান্ড ফ্যানস” অনুষ্ঠানে ভক্তরা তাদের প্রিয় তারকার সঙ্গে সময় কাটান। সম্প্রতি ‘শেরাটন ঢাকা’তে অনুষ্ঠিত এক আয়োজনে তারা হামজা চৌধুরীর Read more...

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার!

নেইমার বিশ্বকাপে খেলার খুব কাছে চলে গেছেন। কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রাথমিক ৫৫ জনের দলে তাকে রেখেছেন। আগামী ১৮ মে চূড়ান্ত দল জমা দেওয়া হবে। এর আগে আনচেলত্তি স্পষ্ট করে বলেছিলেন, শারীরিক ও প্রতিযোগিতামূলকভাবে যারা সেরা অবস্থায় আছেন, শুধু তাদেরই ডাকবেন। ব্রাজিলের সবশেষ প্রীতি ম্যাচের দলে নেইমার ছিলেন না। তখন তিনি গুরুতর চোট সারিয়ে Read more...

বিশ্বকাপের আগে ফিফার নতুন নিয়ম স্বস্তি ফেরাল আর্জেন্টিনার

সবার শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও বাছাইয়ের শেষে ম্যাচে তাদের তারকা ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি লাল কার্ড দেখায় বিশ্বকাপের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞার খড়গ মাথায় ঝুলছিল। টুর্নামেন্টের শুরুতেই তাকে না পাওয়ার শঙ্কায় ছিল লিওনেল স্কালোনির দল। কিন্তু আসন্ন মেগা ইভেন্টের আগে ফিফার Read more...

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

মঙ্গলবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে এক অবিশ্বাস্য রাত দেখল আর্সেনাল। বুকায়ো সাকার গোলে আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে দলটি। বিশ বছর পর এই মঞ্চে পা রাখল আর্সেনাল। গত সপ্তাহে মাদ্রিদে প্রথম লেগে ১-১ ড্র করেছিল মিকেল আর্তেতার দল। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে ফাইনালের টিকেট পেল আর্সেনাল। প্রথমার্ধের Read more...

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ আশিক

আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। প্রথমবারের মতো জাতীয় দলে কাজ করার সুযোগ পেলেন তিনি। এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে কাজ করেছেন আশিকুর।  দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ৮ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে Read more...

'নাহিদের মুখোমুখি হতে চাইবেন না বাবর'

রোববার ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশি পেসার নাহিদ রানার দল পেশোয়ার জালমি। অ্যারন হার্ডির অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন। তবে নাহিদ রানার অবদানও কম ছিল না। ৪ ওভার ১ মেডেন নিয়ে ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে ম্যাচশেষে নাহিদ রানাকে বুকে জড়িয়ে ধরেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। Read more...

৩-০ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল খেয়ে হারল মেসির মিয়ামি

মেজর লিগ সকারের ইতিহাসে এমন ম্যাচ আর দেখা গেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। লিওনেল মেসির ইন্টার মিয়ামি যে ম্যাচটা ভুলেই যেতে চাইবে, তা বলাই বাহুল্য। আধঘণ্টা না যেতেই ৩ গোলে এগিয়ে গিয়ে পরে ৪ গোল খেয়ে হারলে কারই বা ম্যাচটা মনে রাখার কথা? অরল্যান্ডো সিটির বিপক্ষে এমনই এক ‘কীর্তি’ গড়েছে মেসির দল। হেরেছে ৪-৩ ব্যবধানে। প্রথমার্ধ আর দ্বিতীয়ার্ধ, Read more...

পারল না বাংলাদেশ, সিরিজে ভাগ বসাল নিউজিল্যান্ড

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল স্বাগতিক বাংলাদেশ। ৬ উইকেটের জয়ে সিরিজে ভাগ বসাল সফরকারী নিউজিল্যান্ড ক্রিকেট দল। ৯০ বলে ১০৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ ভাগ বসায় নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ Read more...

বিশ্বকাপ খেলতে না যাওয়া বাংলাদেশের ‘বড় ভুল’: সাকিব আল হাসান

ভারতে অনুষ্ঠিত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের না যাওয়া ‘বড় ভুল’ ছিল বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এজন্য সরকারের সিদ্ধান্ত দায়ি করেন তিনি। মুম্বাইয়ে ‘ইইউ টি-টুয়েন্টি বেলজিয়াম’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সাকিব বলেন, 'আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি বড় ক্ষতি। Read more...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

১৮৩। লক্ষ্যটা বড় মনে হলেও তা বেশ স্বাচ্ছন্দ্যেই করে দেখাল বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুই ওভার হাতে রেখেই ৬ উইকেটের দারুণ জয় তুলে নিল টাইগাররা। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জেতার নজির ছিল টাইগারদের। টি-টোয়েন্টি Read more...