খেলা সংবাদ

অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপের উদ্বোধন

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব -১৭) এর জাতীয় আসরের পর্দা উঠলো আজ। সকালে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইকবাল হোসেন, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মো: মোস্তফা Read more...

টাইমড আউট বিতর্কে দুঃখ প্রকাশ করেন আম্পায়াররা, দাবি ম্যাথুসের

শ্রীলঙ্কার ক্রিকেট তারকা অ্যাঞ্জেলো ম্যাথুসের টেস্ট ক্যারিয়ারের পর্দা নামছে গলে, বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। তবে অবসরের এই রাজকীয় মুহূর্তেও তিনি ভুলেননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘটে যাওয়া বহুল আলোচিত ‘টাইমড আউট’ বিতর্ক। সেই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে এবার জানালেন, ম্যাচের পর তার কাছে দুঃখপ্রকাশ করেছিলেন আম্পায়ার ও ম্যাচ রেফারি। শ্রীলঙ্কার Read more...

ওয়ানডের নতুন অধিনায়ক মিরাজ

জাতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটের জন্য তিন অধিনায়ক বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরের আগে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজকে। তাকে আপাতত এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। লিটন দাসকে টি-২০ অধিনায়ক করা হয়েছে। নাজমুল শান্ত আরও এক বছর টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে শ্রীলঙ্কা সফরের আগেই নিশ্চিত করেছে বিসিবি। এর Read more...

ভিনির গোলে বিশ্বকাপে আনচেলত্তির ব্রাজিল

কার্লো আনচেলত্তির অধীনে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে প্রথম জয় ও বিশ্বকাপ নিশ্চিত করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইতালিয়ান কোচকে। ঘরের মাঠ নেউ কুইমিকা অ্যারেনায় আজ বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। আর এই জয়ের সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। Read more...

'পৃথিবীতে আর কোনো লিওনেল মেসি আসবে না, এটা অসম্ভব'

বার্সেলোনার স্বর্ণালি যুগের স্মৃতিচারণ করতে গিয়ে পেপ গার্দিওলা আবারও প্রমাণ করলেন, লিওনেল মেসির মতো আর কাউকে তিনি চোখে দেখেন না। বর্তমান ম্যানচেস্টার সিটি কোচ ইউরো জয়ী ১৭ বছর বয়সী লামিন ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে বিস্মিত হলেও, সাবেক শিষ্য মেসির সঙ্গে কোনো তুলনার সুযোগই রাখলেন না। DAZN-কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বার্সেলোনার Read more...

গোলে ও জয়ে হামজা জোয়ারে ভাসল বাংলাদেশ

দেশের ফুটবলে এক জোয়ার এসেছে। যার নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলারের ঘরের মাঠে অভিষেক হয়েছে। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নবরূপে ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামও। কানায় কানায় দর্শক ভরা ম্যাচে গোলও করেছেন হামজা। বাংলাদেশ ফুটবল ভেসেছে ২-০ গোলে  জয়ের জোয়ারে। ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। তার Read more...

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট বাড়ল ৮৪২ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ২৪২৩ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। এর মধ্যে উন্নয়ন খাতে ১৪৪০ কোটি ৩৭ লাখ টাকা এবং পরিচালন খাতে ৯৮২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।  ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ৬২৭ কোটি ৯৫ লাখ টাকা Read more...

ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন পিএসজি

ইতালির ফুটবলের আলাদা সৌরভ আছে। রক্ষণাত্মক ও শারীরিক ফুটবলের সঙ্গে ইন্টার মিলানের কোচ সিমন ইনজাঘি যোগ করেছেন ‘ফলস ডিফেন্স’ ও কাউন্টার অ্যাটাক। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনাকে হারিয়ে দেওয়া ওই সিস্টেম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অচল বানিয়ে দিয়েছে লুইস এনরিখের পিএসজি। শনিবার রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে Read more...

বিসিবির নতুন সভাপতি বুলবুল 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিসিবির বোর্ড সভায় সংখ্যাগরিষ্ট ভোটে তিনি সভাপতি হয়েছেন। এছাড়াও নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র সহ-সভাপতি ও ফাহিম সিনহা সহ-সভাপতি  নির্বাচিত হয়েছেন।  বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের Read more...

 ফারুককে জোরপূর্বক সরালে নিষিদ্ধ হবে বিসিবি!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে সরকার। তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট করার গুঞ্জনও শোনা যাচ্ছে। যদিও বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিশ্চিত করেছেন কোনো কারণ না জেনে পদত্যাগ করছেন না তিনি। এতে করে তাকে সরাতে গেলে বিপাকে পড়তে পারে দেশের ক্রিকেট। এমনকি নেমে আসতে পারে আইসিসির Read more...

নেইমারকে দলে না নেওয়ার যে ব্যাখ্যা দিলেন আনচেলত্তি 

ব্রাজিল জাতীয় দলের হেড কোচ হয়ে প্রথমবার দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তার দলে জায়গা পাননি রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস ও সান্তোসের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।  ব্রাজিলের সংবাদ মাধ্যমের খবর, রদ্রিগো আগেই তাকে দলে না রাখার জন্য অনুরোধ করেছিলেন। কারণ হিসেবে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট নন বলে উল্লেখ করেছেন।  নেইমার Read more...

কোয়েটাকে হারিয়ে পিএসএলের চ্যাম্পিয়ন সাকিব-রিশাদদের লাহোর

কোয়াটা গ্লাডিয়েটর্সের বড় রান তাড়া করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে সাকিব আল হাসান, রিশাদ হোসেনদের লাহোর ফাইনালে ১ বল থাকতে ৬ উইকেটে জিতেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় কোয়েটা। দলটির হয়ে হাসান নওয়াজ ৭৬ রানের বড় ইনিংস Read more...