A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:30406 Library:30320

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /home/jagorone/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/jagorone/public_html/index.php
Line: 316
Function: require_once

শাহবাগ মোড় অবরোধ করে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন।

শাহবাগ মোড় অবরোধ করে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন।

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে রাজধানীর ব্যস্ততম এই এলাকায় যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা।

এ সময় শিক্ষার্থীরা  “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “কোটা না মেধা, মেধা মেধা” ইত্যাদি স্লোগান দেন।

এর আগে এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েটের ইইই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ‌‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়।

বুয়েটের শিক্ষার্থী আবিদ বলেন, “আমাদের সিনিয়র ভাইকে জীবননাশের হুমকি ও জিম্মি করে অপমান করার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। দোষীদের শাস্তির আওতায় আনা পর্যন্ত এ আন্দোলন চলবে।”

শিক্ষার্থীদের ৩ দফা দাবি- 

১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছেন। এতে ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ মাঠে আছে।

পাঠকের মন্তব্য