A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:30406 Library:30320

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /home/jagorone/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/jagorone/public_html/index.php
Line: 316
Function: require_once

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ দিনের শুরুর পুরো সময়জুড়ে মেঘলা থাকতে পারে। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রাও আগের তুলনায় সামান্য পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ আংশিক মেঘলা আকাশসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার আভাস রয়েছে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

এর আগে শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাঠকের মন্তব্য