ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ স্মার্ট টেকনোলজিসের অফার

রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশচীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো২০২৬-এর দ্বিতীয় দিনে প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। বিশেষ করে দেশের শীর্ষ আইসিটি ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ চোখে পড়েছে।

স্মার্ট টেকনোলজিসের তত্ত্বাবধানে এবারের এক্সপোতে অংশ নিয়েছে একাধিক বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড। প্রতিটি প্যাভিলিয়নে আধুনিক প্রযুক্তির সর্বশেষ পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষে থাকছে বিশেষ মূল্যছাড় আকর্ষণীয় উপহার।

স্মার্ট প্যাভিলিয়নে রয়েছে বিভিন্ন মডেলের স্মার্ট ব্রান্ডের ল্যাপটপ, মনিটর, মেমোরি, পেন ড্রাইভ, কেসিং, কীবোর্ড অল ইন ওয়ান কম্পিউটার। স্মার্ট ল্যাপটপগুলো ৩৭,০০০ টাকা থেকে শুরু করে ৬৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি ল্যাপটপে ক্রেতাদের জন্য ৫০০ থেকে ২০০০ টাকা সমমূল্যের উপহার দিচ্ছে স্মার্ট।

এক্সপোতে বক্সলাইট প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল। দর্শনার্থীরা এখানে সরাসরি টাচ অ্যান্ড ফিল অভিজ্ঞতার মাধ্যমে পণ্য ব্যবহার করে দেখার পাশাপাশি এর বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারছেন।

নেটিস প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ প্রযুক্তির রাউটার। মেলা উপলক্ষে রাউটার ক্রয়ে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে দেওয়া হচ্ছে আকর্ষণীয় টি-শার্ট।

হিকভিশন প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে আধুনিক সিসিটিভি ক্যামেরা, ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল, এক্সেস কন্ট্রোল ডিভাইস, রাউটার, মনিটর, ডিজিটাল সাইনেজ ইউপিএসসহ বিভিন্ন নিরাপত্তা স্মার্ট প্রযুক্তি সমাধান।

এইচপি প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ, প্রিন্টার অল ইন ওয়ান কম্পিউটার। এইচপি ল্যাপটপগুলো ৪০,০০০ টাকা থেকে শুরু করে ২৫০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি পন্যে ক্রেতাদের জন্য ৫০০ থেকে ৫০০০ টাকা সমমূল্যের উপহার দিচ্ছে এইচপি।

এসার প্যাভিলিয়নে যে কোনো মডেলের ল্যাপটপ কিনলে থাকছে আকর্ষণীয় উইন্টার জ্যাকেট। পাশাপাশি নির্দিষ্ট মডেলে রয়েছে নগদ মূল্যছাড়ের সুবিধা।

লেনোভো প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে লেনোভোর সর্বশেষ এআই সুবিধাসম্পন্ন ল্যাপটপ। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য ইলেকট্রিক স্কুটি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকারসহ বিভিন্ন মূল্যবান উপহারের ব্যবস্থা রাখা হয়েছে।

গেমিং হাই-পারফরম্যান্স প্রযুক্তিপ্রেমীদের জন্য গিগাবাইট প্যাভিলিয়নে রয়েছে আধুনিক মাদারবোর্ড, এআই পিসি, গেমিং কেসিং গেমিং মনিটর। পাশাপাশি এইচপি প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ল্যাপটপ, মনিটর প্রিন্টারসহ ব্যক্তিগত অফিস ব্যবহারের নানা আইটি পণ্য।

আয়োজকদের মতে, এই এক্সপোর মাধ্যমে আধুনিক প্রযুক্তিপণ্য উদ্ভাবন সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে তরুণ উদ্যোক্তা বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে।

চার দিনব্যাপী এই এক্সপোতে ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক বিনিয়োগ, স্টার্টআপ ইকোসিস্টেম, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, অর্থায়ন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ডিভাইস, ডিপ-টেক ভ্যালু চেইন, উৎপাদন রপ্তানি ভিশন এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল রূপান্তর বিষয়ে ৫টি সেমিনার ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

অনলাইনে অথবা সরাসরি নিবন্ধনের মাধ্যমে সবার জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত রয়েছে। স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো ভেন্যুতে ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো২০২৬ চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

পাঠকের মন্তব্য