যুক্তরাষ্ট্রের ঘাঁটি-সামরিক অবকাঠামোর গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৭ মার্চ, ২০২৬
মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি, সামরিক অবকাঠামো, জাহাজ, বিমান— এমনকি সেনারা কোন কোন জায়গায় যাচ্ছে বা আছে তার সব গোয়েন্দা তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। সংবাদমাধ্যম সিএনএনকে এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সূত্র।
যা নির্দেশ করছে রাশিয়া মধ্যপ্রাচ্যের এ যুদ্ধে নিজেদের জড়িত করছে।
এরমধ্যে সবচেয়ে বেশি রাশিয়া যেটি দিচ্ছে তা হলো— অত্যাধুনিক স্যাটেলাইটে তোলা ছবি। তবে এর বদলে ইরানের কাছ থেকে দেশটি কি নিচ্ছে সেটি স্পষ্ট নয়।
রাশিয়ার দেওয়া গোয়েন্দা তথ্যে ইরান কোনো হামলা চালিয়েছে কি না সেটি স্পষ্ট নয়। তবে ইরানের কিছু ড্রোন এমন এমন জায়গায় আঘাত হেনেছে যেখানে মার্কিন সেনাদের সম্প্রতি নিয়ে যাওয়া হয়েছিল। যার মধ্যে গত রোববার কুয়েতের একটি ঘাঁটিতে হামলা রয়েছে। যেখানে ইরানের ড্রোনের আঘাতে ৬ মার্কিন সেনা প্রাণ হারিয়েছিল।
এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা তথ্য আছে, ইরানকে আর্থিকভাবে সহায়তা দেওয়া শুরু করবে চীন। এরসঙ্গে দেবে যুদ্ধাস্ত্রের পার্টস এবং মিসাইলে সরঞ্জামাদি। যদিও চীন এখন পর্যন্ত ইরানকে কোনো সহায়তা দেয়নি।
চীন ইরানের তেলের ওপর অনেকটাই নির্ভরশীল। ইরান যখন অনানুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তখন মধ্যপ্রাচ্য থেকে তেল আসা বন্ধ হয়ে যায়। চীন এখন ইরানকে চাপ দিচ্ছে গ্যাস ও তেলের জাহাজকে যেন তারা হরমুজ দিয়ে চলতে দেয়।
একটি সূত্র বলেছে, চীন এ যুদ্ধে জড়িত হওয়ার ক্ষেত্রে সতর্ক। কারণ তারা চায় যুদ্ধ থামাতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললে তাদের জ্বালানির সরবরাহ হুমকিতে পড়বে।