ইউআইইউ সিএসই প্রোগ্রাম বিশ্বখ্যাত ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেড

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-এর ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসসিএসই) প্রোগ্রামটি মর্যাদাপূর্ণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অ্যাকর্ড অ্যাক্রিডিটেশন লাভ করেছে। এই বিশ্বমানের অ্যাক্রিডিটেশনটি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই)-এর মাধ্যমে ছয় বছরের জন্য প্রদান করে। এই স্বীকৃতিটি ৩ ডিসেম্বর ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৯ পর্যন্ত কার্যকর থাকবে।

এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ইউআইইউ’র বিএসসিএসই প্রোগ্রামকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোর সমকক্ষ করে তুলবে। একইসাথে, এ বিভাগের গ্রাজুয়েটরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া দেশগুলোর সেরা প্রতিষ্ঠানগুলোর গ্রাজুয়েটদের সমতুল্য মানদণ্ডে গণ্য হবে। এর মাধ্যমে ইউআইইউ বিএসসিএসই’র গ্রাজুয়েট বা নতুন শিক্ষার্থীদের জন্য বিশ্বব্যাপী গতিশীলতা, কর্মজীবনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এছাড়াও তাদেরকে আন্তর্জাতিকভাবে দক্ষ প্রকৌশল পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত করবে।

ওয়াশিংটন অ্যাকর্ড আন্তর্জাতিক মানদণ্ড পূরণের মাধ্যমে নিশ্চিত করে যে, ইউআইউইউ’র পাঠ্যক্রম, শিক্ষক এবং সুযোগ-সুবিধাগুলো বিশ্বমানের প্রযুক্তিগত চাহিদার সাথে প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং যোগ্যাতায় সামঞ্জস্যপূর্ণ একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এই অর্জন ইউআইইউ’র কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং প্রচেষ্টাকে প্রতিফলিত করেছে, যেটি ইঞ্জিনিয়ারিং শিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে। এই সাফল্য প্রাতিষ্ঠানিক সুবিধার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), বিশেষ করে মানসম্মত শিক্ষা বিষয়ক ৪ নং লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। এই স্বীকৃতি ইউআইইউ’র তথা দেশের জন্য গর্বের।

পাঠকের মন্তব্য