ফেসবুকে সমালোচনা অপরাধ নয় : শিশির মনির
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ৭ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রতিবাদ জানান।
আইনজীবী শিশির মনির ফেসবুক পোস্টে লিখেছেন, ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। উপরে যারা নির্দেশ দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়েছে। ফেসবুকে পোস্ট দেওয়া-সমালোচনা করা কোনো অপরাধ নয়। সমালোচনা করতেই পারে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি উৎসাহী পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নিন। দ্রুত এই বোনকে জামিনের ব্যবস্থা করুন। তার পরিবারের কাছে কৈফিয়ৎ দিন।